Opposition Meet: বেঙ্গালুরুর বৈঠকে নতুন কয়েকটি বিরোধী দলের সম্ভাব্য যোগদান! লোকসভায় তাদের নাম ও শক্তি
পটনায় গত ২৩ জুন মহাজোটের বৈঠকে অংশ নিয়ে দেশের ১৫ টি বিরোধী রাজনৈতিক দল। আর এবারে কংগ্রেসের উদ্যোগের বেঙ্গালুরুর বৈঠকে যোগ দিতে পারে আরও সাত থেকে আটটি রাজনৈতিক দল। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে সেই বৈঠক হতে চলেছে।
এই বৈঠকটি হওয়ার কথা ছিল ১৩-১৪ জুলাই। কিন্তু মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের জেরে তা পিছিয়ে যায়। বৈঠক পিছনের কারণ হিসেবে বিহার ও কর্নাটকের বর্ষাকালীন অধিবেশনের কথাও সামনে এসেছিল।

যে দলগুলি বেঙ্গালুরুর বৈঠক যোগ দিতে চলেছে, তাঁদের মধ্যে রয়েছে এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসরপি, ফরওয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস জোসেফ, কেরল কংগ্রেস মানি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। ২০১৪-র লোকসভা নির্বাচনে এইদলগুলির মধ্যে এমডিএমকে এবং কেএমডিকে ছিল বিজেপি জোটের সঙ্গে।
একনজরে লোকসভায় দলগুলির শক্তি
এমডিএমকে, কেডিএমকে, ফরওয়ার্ড ব্লক, কেরল কংগ্রেস জোসেফের কোনও আসন নেই লোকসভায়। অন্যদিকে ভিসিকে, আরএসপি, কেরল কংগ্রেস মানি-র একটি করে আসন রয়েছে। আর আইইউএমএলের রয়েছে তিনটি আসন।
গত ২৩ জুন পটনায় ১৫ টি বিরোধী দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন-সহ ছটি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ছিলেন জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতির মতো ৫ টি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও (Opposition Meet) ।
যে ১৫ টি দল ২৩ জুনের বৈঠকে উপস্থিত ছিল, তারা হল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, আরজেডি, জেডিইউ, পিডিপি, এনসি, এনসিপি, ডিএমকে, শিবসেনা(ইউবিটি), এসপি, আপ, জেএমএম।
২৩ জুনের বৈঠকের পরে পটনায় বিরোধীদের সাংবাদিক সম্মেলনও করা হয়েছিল। সেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও বিজেপিকে হারাতে কৌশল নিয়ে আলোচনা হয় বলে প্রকাশ করেছিলেন নীতীশ কুমার-সহ অন্যরা। বেশ কিছু প্রশ্ন রেখে সবাই একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন বৈঠকের আহ্বায়ক নীতীশ কুমার।
বেঙ্গালুরুর দ্বিতীয় বৈঠকে (Opposition Meet) আসন ভাগাভাগি এবং কোথা থেকে কে বা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করার কথা রয়েছে বলেই জানা গিয়েছে। যদিও তার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। বিজেপি এই জোট বৈঠককে ফটো সেশন বলে কটাক্ষ করেছে।












Click it and Unblock the Notifications