Oppositions Meet: মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ, জোট-বৈঠকে বার্তা রাহুলের

বিজেপি সারা দেশে ঘৃণা ছড়াচ্ছে। দেশে বিদ্বেষের বাতাবরণ তৈরি করছে। বিজেপির সেই ঘৃণা-বিদ্বেষের রাজনীতি থেকে দেশকে বাঁচানোর সময় এসে গিয়েছে। তাই মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে আমরা সবাই আজ এক। শুক্রবার পাটনায় জোট-বৈঠকে থেকে এভাবেই একতার বার্তা দিলেন রাহুল গান্ধী।

তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি বিরোধী মঞ্চে আজ আমরা সবাই শামিল হয়েছি। ফ্রন্ট গঠনেক জন্য একটি রোডম্যাপ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আমরা সবাই সহমত যে, আমরা এক হয়ে লড়বে। দেশের স্বার্থই আমাদের এক মঞ্চে এনে দিয়েছে। আমরা এখন থেকে বিজেপি বিরোধিতায় এক হয়ে চলব।

rahul gandhi

রাহুলের কথায়, "আমাদের কিছু পার্থক্য থাকতে পারে। তবে আমরা আমাদের আদর্শ রক্ষার জন্য নমনীয় হয়েই এই মঞ্চে এসেছি। আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী যে, এই আলোচনাকে আমরা আরো গভীরতায় নিয়ে যেতে পারব আমাদের পরবর্তী বৈঠকে।

রাহুল গান্ধী বলেন, সিদ্ধান্ত হয়েছে, হিমাচলের সিমলায় পরবর্তী বৈঠক হবে। কারণ বিরোধী ঐক্য হল একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। পাটনা থেকে আমাদের একসঙ্গে পথ চলা শুরু হল। এবার ধাপে ধাপে আমরা একতার দিকে এগিয়ে যাব।

২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়তেই বিরোধী ১৫টি দল এদিন সম্মিলিত হয়েছিল পাটনায়। এক অ্যাজেন্ডা নিয়ে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে চাইছেন তাঁরা। শুক্রবার পাটনায় জোট বৈঠকে রণকৌশল ঠিক করাই ছিল লক্ষ্য। একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াইয়ের সমঝোতা সূত্র খোঁজাও ছিল এই বৈঠকের উদ্দেশ্য।

rahul gandhi

এদি্ন জোট বৈঠকে এক মঞ্চে এসেছিলেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। এসেছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। বিরোধীরা ৪৫০ আসনকে টার্গেট করে একের বিরুদ্ধে এক লড়াইয়ের ফর্মুলা তৈরি করতে চাইছে। এই ফর্মুলা বাস্তবায়িত করতে কংগ্রেস, তৃণমূল ও আম আদমি পার্টিকে স্বার্থ্যত্যাগ করতে হবে।

তবে এদিন একের বিরুদ্ধে এক প্রার্থী নিয়ে কোন আলোচনা হয়নি বলেই সূত্রেই খবর। রাহুল গান্ধী যেমন বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির অপশাসনের বিরুদ্ধে ইউনাইউটেড ইন্ডিয়া গড়ার কথা জানিয়েছেন।

মোট কথা সবাই সম্মত হয়েছেন বিজেপির বিরুদ্ধে ২০২৪-এর নির্বাচনে লড়তে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে। নীতীশ কুমার ছিলেন বিজেপি বিরোধী এই জোটের আহ্বায়ক। এবার পরবর্তী জোট বৈঠক হবে সিমলায়। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। কোন পথে সমঝোতা হবে, সেই সমাধান সূত্রও মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+