Opposition Meet: মোদীর 'রথ' থামাতে ২৩ জুন পটনায় বৈঠক! কে থাকছেন আর কে থাকছেন না নীতীশের মেগা পরিকল্পনায়
মাসের শুরুতে না হলেও শেষ পর্যন্ত ২৩ জুন পটনায় বিরোধী দলগুলির মেগা বৈঠক (Opposition Meet) হতে চলেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বৈঠকের আয়োজক। জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দিতে ২২ জুন সন্ধে থেকে ২৩ জুন সকাল পর্যন্ত সব বিরোধী দলের নেতারা পটনায় পৌঁছে যাবেন।
বিরোধীদের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পৌঁছবেন পটনায়। ২২ জুন সন্ধেয় তিনি পটনায় যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য নীতীশ কুমার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময় তিনি নীতীশ কুমারকে বলেছিলেন পটনায় প্রথম বৈঠকের আয়োজন করতে।

মমতা বন্দ্যোপাধ্যায় যতবার রটনায় গিয়েছেন, ততবার তিনি রাবড়ি দেবীর বাড়িতে গিয়েছেন। এবারও তাই করতে চলেছেেন। তিনি পটনায় গিয়ে প্রথমেই লালু যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী বিরোধীদের বৈঠকে (Opposition Meet) যোগ দিতে ২৩ জুন সকালে পটনায় যাবেন। তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি রাজ্য কংগ্রেসের কংগ্রেস সদর দফতরে যাবেন। সেখানে তাঁরা প্রায় ঘন্টা খানেক থাকবেন এবং দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলবেন।

২৩ জুনের বৈঠকে যাঁরা থাকবেন (Opposition Meet) , তাঁরা হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা।
২৩ জুন সকাল সাড়ে এগারোটা থেকে নীতীশ কুমারের সরকারি বাসভবনে বিরোধী দলগুলির বৈঠক শুরু (Opposition Meet) হবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য বিরোধী কৌশল ঠিক করতে আলোচনা হবে। এছাড়াও হবে সংহতি সভা। যার জন্য পটনায় প্রস্তুতি চলছে। ওই দিন পটনায় ১৭ টি রাজনৈতিক দলের সমাবেশও হতে চলেছে।
এই বৈঠক ১২ জুন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। কেননা সেই সময় বিরোধীদলগুলির নেতাদের মধ্যে রাহুল গান্ধী সহ নয় জন অনুপস্থিতির সম্ভাবনা সামনে আসে। তাই বৈঠকের শুভ সময় পিছিয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications