Opposition Meet: বিজেপি ২০২৪-এ জিতলে আর ভোট হবে না, কেন এমন কথা বললেন মমতা

২০২৪-এর নির্বাচনে জিতে বিজেপির নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার যদি ফিরে আসে, তবে আর কোনোদিন ভোট হবে না দেশে। শুক্রবার বিহারের পাটনায় ১৫টি বিরোধী দলের জোট বৈঠক শেষে এমনই আশঙ্কার কথা শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দেশকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশরে গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে সরাকে হবে। কেননা বিজেপি যদি ক্ষমতায় ফেরে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব।

বিজেপি ২০২৪-এ জিতলে আর ভোট হবে না

তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপি ইতিহাস পরিবর্তন করতে চায়। তাই বিজেপিকে আর ক্ষমতায় আসতে দিলে হবে না। বিজেপিকে আটকে আমাদের নব ইতিহাস গড়তে হবে। আমাদেরকে এক হয়ে আটকাতে হবে বিজেপিকর স্বৈরাচারকে।

তিনি আশঙ্কা করেন, বিজেপির এই স্বৈরাচারী সরকার যদি ক্ষমতায় ফিরে আসে ভবিষ্যতে আর কোনো নির্বাচন হবে না। শুক্রবার জোট বৈঠকে তিনি এ ব্যাপারে সতর্ক করে দেন সমস্ত অ-বিজেপি দলের নেতাদের। বলেন, ২০২৪ সালে ঐক্যবদ্ধভাবে বিজেপির দলের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইউনাইডেট ইন্ডিয়া গড়ে তুলতে হবে।

বিজেপি ২০২৪-এ জিতলে আর ভোট হবে না

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পূর্বে দিল্লি থেকে এ ধরনের জোট করার চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে সাফল্য আসেনি। তাই বিরোধী জোটের প্রথম বৈঠকটি পাটনায় সংগঠিত করার কথা বলেছিলান। মমতার কথায়, পাটনা থেকে যা কিছু শুরু হয়, তা জন আন্দোলনের আকার নেয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, উই আর ইউনাইটেড। আমরা সবাই একই সঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না।
আমরাও দেশভক্ত, দেশের প্রতি সমান শ্রদ্ধাশীল। আমরাও এই দেশেরই নাগরিক, আমাদের জন্য ভারত মাতা এক।

বিজেপি ২০২৪-এ জিতলে আর ভোট হবে না

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানায় এদিন বলেন, মণিপুরে আগুন লাগলে আমাদেরও সমান কষ্ট হয়! তাই আমরা ঠিক করেছি বিজেপির বিরুদ্ধে আমরা এক হয়ে লড়ব। কেননা একচ্ছত্র স্বৈরতন্ত্র চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা বিরোধী রাজ্যগুলিতে রাজভবনে সমান্তরাল সরকার বানিয়েছে! যা খুশি তাই করছে কেন্দ্র।

মমতা বলেন, কিছু বলতে গেলেই ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে। মিডিয়াকেও পুরো কব্জা করে রেখেছে। কোনো না কোনো কেস দিয়ে বিরোধীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বেকারত্ব মেটানোর কোনো চিন্তা নেই কেন্দ্রের, মহিলাদের সুরক্ষার দায়বদ্ধতাও নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+