Opposition Meet: কংগ্রেস-আপের দূরত্ব ঘোচালেন 'মুশকিল আসান' মমতা! বেঙ্গালুরু যাচ্ছেন অভিষেককে নিয়ে
Opposition Meet: কংগ্রেস শর্ত মেনে নেওয়ার শেষ পর্যন্ত বেঙ্গালুরুর বিরোধী মহাজোট বৈঠকে যোগ দিচ্ছে আপ। তার আগে এদিন কংগ্রেসের তরফে জানানো হয়, তারা দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করবে। সূত্রের খবর, এ ব্যাপারে মধ্যস্থতায় সাহায্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছেন।
গত ২৩ জুন পটনায় বিরোধী সভায় কংগ্রেস বলেছিল, তারা বিজেপি কোনও কিছুকেই সমর্থন করবে না। তাদের সংস্কৃতি হল সবাইকে সঙ্গে করে চলা। কিন্তু পরবর্তী সময়ে অজয় মাকেন-সহ কংগ্রেসের দিল্লির নেতাদের বিরোধিতায় তারা এব্যাপারে নীরবতা অবলম্বন শুরু করে। অন্যদিকে পঞ্জাবের আপ সরকার দুর্নীতি বিরোধী অভিযানে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে।

এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালও বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে (Opposition Meet) যোগ দিতে দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতাকে শর্ত হিসেবে রাখেন। তিনিই চাপ দিয়ে কংগ্রেসের না-কে হ্যাঁ করেন। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি খাড়গে যখন আপ প্রধান কেজরিওয়ালকে বেঙ্গালুরুর বৈঠকের জন্য আমন্ত্রণ জানান, সেই সময় তিনি(কেজরিওয়াল) কোনও নিশ্চয়তা দিয়েছিলেন না।
এর মধ্যে সংকট এসে পড়ে শনিবার। কংগ্রেসের বৈঠকেও তারা স্পষ্ট করতে পারেনি সংসদে অর্ডিন্যান্সের বিরোধিতা করা হবে কিনা। সূত্রের খবর, এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমার কংগ্রেস নেতৃত্বকে বলেন তাদের অবস্থান স্পষ্ট না করলে বিরোধী বৈঠক ব্যর্থ হবে।

আপও বিরোধী বৈঠকে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত দলের নেতাদের বৈঠক ডাকে (Opposition Meet)। সূত্রের খবর, তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি খাড়গেকে ফোন করে অর্ডিন্যান্স নিয়ে স্পষ্টীকরণ দাবি করেন। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এব্যাপারে কংগ্রেসের স্পষ্ট অবস্থানের কথা জানান।
এরপর রবিরার সন্ধেয় আপ জানায় তারা ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবে। এদিকে বিরোধী বৈঠকে যোগ দিতে সোমবার কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরের বিমানে তাঁরা বেঙ্গালুরু যাচ্ছেন।
বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে (Opposition Meet) যোগ দিলেও মমতা-অভিষেক সোমবার সনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে অংশ নিচ্ছেন না বলেই জানা গিয়েছে। নৈশভোজে তৃণমূলের প্রতিনিধিকে পাঠানো হবে। প্রসঙ্গ মমতা-অভিষেক সঙ্গে বেঙ্গালুরুতে যাচ্ছেন ডেরেক ও'ব্রায়েনও।












Click it and Unblock the Notifications