সরেছেন পাঁচ বিরোধী নেতা, বড় নেতারা সময় দিচ্ছেন না! নীতীশের মহাজোটের শুভ সময় পিছোচ্ছে
আপাতত ১২ জুন পটনায় নীতীশ কুমারের (Nitish kumar) ডাকে তথাকথিত বিরোধী জোটের (Alliance) বৈঠক (meet) হচ্ছে না। সেই বৈঠক জুন মাসে হবে বলে দাবি করা হয়েছে। তবে জুনে অনেক বড় নেতাই (leader) সময় দিতে পারছেন না বলে জানা গিয়েছে। যে কারণে নীতীশ কুমারের ডাকে মহাজোটের শুভ সময় পিছিয়ে যাচ্ছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রথমে ১২ জুন বৈঠক ডেকেছিলেন। কিন্তু রাহুল গান্ধী বিদেশ সফরে থাকায় এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজের নিজের কর্মসূচিতে আগে থেকে ব্যস্ততার কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। পরে ১২ জুনের সেই বৈঠক স্থগিত করে দেন নীতীশ কুমার।

নীতীশ কুমার মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরে ১২ জুন বৈঠক হবে বলে স্থির হয়। কিন্তু পরে জানা যায় খাড়গে, রাহুল এবং স্ট্যালিন পটনায় যেতে পারবেন না ওইদিন।
রাহুল রয়েছেন বিদেশে। অন্যদিকে স্ট্যালিন করুণানিধির জন্মশতবার্ষিকী উদযাপনে ব্যস্ত। ফলে নীতীশ কুমার বৈঠক স্থগিত করে দেন।
১২ জুনের বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় বিরোদী জোটের বৈঠক কার্যত তৃতীয়বারের জন্য স্থগিত হয়ে গেল। কেননা এই বৈঠক প্রথমে ১৯ মে হওয়ার কথা ছিল। কিন্তু কর্নাটক বিধানসভা নির্বাচন এবং সেখানকার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর মে মাসের শেষ সপ্তাহের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।
নীতীস কুমার চাইছেন, তাঁর ডাকা বিরোধীদের বৈঠকে সব দলের প্রধানরা অংশ নিন। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা বৈঠক নিয়ে সাড়া দিয়েছিলেন। তবে বাকি দলগুলির প্রধানদের মধ্যে থেকে অস্পষ্টতা থেকে গিয়েছে। এমকে স্ট্যালিন পরবর্তী বৈঠকে নিজে উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

নীতীশ কুমারের ডাকা বিরোধী বৈঠক থেকে যে পাঁচ দলের প্রধানরা প্রথমেই নিজেদের সরিয়ে নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএসপির মায়াবতী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং জেডিএস নেতা কুমারস্বামী।
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী আমেরিকা থেকে ফেরার পরে নীতীশ কুমারের ডাকা বৈঠক নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে। অন্যদিকে নীতীশ কুমারও মনে করেন কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য সম্ভবপর নয়। বিহারের মতোই সারা দেশে বিরোধী ঐক্য হওয়া উচিত বলেই মনে করেন তিনি।












Click it and Unblock the Notifications