Opposition Meet: কংগ্রেসের সমর্থন বার্তা আপকে, দ্বিতীয় বিরোধী বৈঠকের আগে জোটে দখিন হাওয়া

দ্বিতীয় বিরোধী ঐক্যের বৈঠক শুরু আগে আম আদমি পার্টিকে সমর্থন জানাল কংগ্রেস। অধ্যাদেশের বিরোধিতা করে কংগ্রেস বেঙ্গালুরুর বিরোধী ঐক্যের সভায় আপের জন্য পথ পরিষ্কার করে দিয়েছে। এখন দেখার এবার ইউনাইটেড ইন্ডিয়ার বৈঠক কণ্টকমুক্ত হয় কি না।

কংগ্রেস শনিবার ঘোষণা করেছে, দিল্লি সরকারের আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ নিতে কেন্দ্র যে অধ্যাদেশ জারি করেছে, তাঁরা তার বিরোধিতা করছেন। এই বিষয়ে তাঁরা একহাত নেন মোদী সরকারকে। সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে এ ধরনের অধ্যাদেশ নীতিবিরুদ্ধ বলেও তাঁরা বর্ণনা করেন।

 কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সৌনিয়া

সোনিয়া গান্ধীর সভাপতিত্বে তাঁর বাসভবনে কংগ্রেসের সংসদীয় দল একটি কৌশল বৈঠক করে। ৯০ মিনিট ধরে চলে সেই বৈঠক। এই বৈঠকের পরে দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি প্রেস বিবৃতিতে প্রকাশ্য ঘোষণা করে মোদী সরকারে অধ্যাদেশ জারি করে অন্যায় কাজ করেছে।

আসন্ন বর্ষা অধিবেশনে দলের কৌশল নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই অধ্যাদেশ জারির বিরোধিতা করে কংগ্রেস আপের পাশে দাঁড়ায়। এবং একসঙ্গে আন্দোলনের বার্তা দেয়। সূত্রের খবর, আপ সোমবার এবং মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের সভায় যোগ দেবে।

অধ্যাদেশ জারি নিয়ে কংগ্রেসের অবস্থান কী হবে, সেই প্রশ্ন পাটনার বিরোধী বৈঠক উত্তাল হয়েছিল। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বৈঠকের মাঝপথে দিল্লি ফিরে গিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। জানিয়েছিলেন, কংগ্রেস যতক্ষ না স্পষ্ট করছে, ততক্ষণ তাঁরা বিরোধী বৈঠকে যোগ দেবেন না।

 কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সৌনিয়া

আপ সুপ্রিমো আরও জানান, অধ্যাদেশ জারি নিয়ে যদি কংগ্রেস যদি স্পষ্ট কোনো অবস্থান না নেয়, তবে বিরোধী বৈঠকে হয় কংগ্রেস থাকবে, নতুবা আম আদমি পার্টি থাকবে। এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সাংবাদির বৈঠকে জানিয়ে দেন, কংগ্রেস সর্বদা সাংবিধানিক অধিকারের উপর মোদী সরকারের আক্রমণের বিরুদ্ধে লড়াই করে এসেছে। এবারও করবে।

কংগ্রেস গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষে রয়েছে। মোদী সরকার পরোক্ষভাবে রাজ্যপালদের দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যায়। কংগ্রেস সংসদে এর বিরোধিতা করেছে। এখন অধ্যাদেশ জারি করতে চলেছে, তার বিরুদ্ধেও আমরা লড়াই চালিয়ে যাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+