Opposition Meet: বিরোধী জোটের মুখ হতে চান না রাহুল! প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মাথাব্যথাও নেই কংগ্রেসের
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক হয়ে আসন্ন ২০২৪-এর ভোটযুদ্ধে নামতে চাইছে কংগ্রেস-সহ ১৫টি দল। এই জোটে আরও কিছু দলের শামিল হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, জোট আরো পোক্ত হবে, কারণ কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাহুল গান্ধী বিরোধী জোটের মুখ হতে চান না।
পাটনায় জোট বৈঠকের পর এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, কে হবেন জোটের মুখ, কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী? তার উত্তরে শরদ পাওয়ার জানিয়েছিলেন, প্রধান পদপ্রার্থী নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। তবে সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে, সে কথাও স্পষ্চ করেছিলেন তিনি।

পাটনায় জোট বৈঠকে আলোচনা হয়েছিল জাতীয় স্তরে বিরোধী সমস্ত দলগুলির একসঙ্গে থাকা নিয়ে। মোদী সরকারের বিরুদ্ধে জাতীয় স্তরে ও রাজ্য় স্তরে বিক্ষোভ কর্মসূচিতে তারা এক থাকবে। আর স্থির হয়েছিল অধিকাংশ দলকেই তাঁদের জোটে টানার চেষ্টা হবে। ফলে ১৫ দলের জোটে আর অন্তর্ভুক্তি হতে পারে। ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ ও তামিলনাড়ুর ভিসিকে যোগ দিতে পারে পরবর্তী জোট বৈঠকে।
পাটনায় নীতীশ কুমারের আহ্বানে বৈঠক হয়েছে। পরবর্তী বৈঠক সিমলায় হবে। কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশে এই জোট বৈঠকের আগে কংগ্রেস কার্যত স্পষ্ট করে দিয়েছে রাহল গান্ধী জোটের মুখ হতে চান না। তিনি চান অন্য যে কেউ হন জোটের মুখ। এর আগেও রাহুল নিজে স্পষ্ট করেছিলেন, অন্তত ১৫০ থেকে ২০০ আসন না পেলে কংগ্রেস প্রধানমন্ত্রীর দাবিদার হবে না।

তবে কংগ্রেস যে অন্যদলের আগ্রাসন মেনে নেবে না বিরোধী জোটে, তা পরিষ্কার। জোটের রাশ তাদের হাতে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা স্থির করা হবে, নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে। সেখানে যিনি সর্বজন সমর্থিত মুখ হবেন, তাঁকে মেনে নিতে কংগ্রেসের কোনো আপত্তি নেই। তবে দুই শতাধিক আসন পেলে কংগ্রেস দাবি জানাতে পারে প্রধানমন্ত্রিত্বের।
এদিকে আপ আদমি পার্টি অধ্যাদেশ নিয়ে যে তির কংগ্রেসের দিক ছুড়েছে, তাতে মল্লিকার্জুন খাড়বে আশ্বাস দিয়েছিলেন, সঠিক সময়েই তাঁরা অবস্থান স্পষ্ট করবেন। কিন্তু রাহুল গান্ধী কেজরিওয়ালের বিবৃতিকে দ্বাচারিতা বলে মনে করছেন। জোট বৈঠকে আপের ভূমিকায় তিনি ক্ষুব্ধ। রাহুল সিপিএমের উদ্দেশেও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যে বিভিন্ন দলের সঙ্গে তাদের অবস্থান নিয়ে।












Click it and Unblock the Notifications