Opposition Meet: মহারাষ্ট্রে NCP-র ভাঙনে বিরোধী মহাজোটে ধাক্কা! বাতিল বেঙ্গালুরুর বৈঠক
মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের পরে বেঙ্গালুরুতে ১৩-১৪ জুলাইয়ের নির্ধারিত বিরোধী মহাজোটের বৈঠক (Opposition Meet) বাতিল করা হয়েছে। বর্ষীয়ান জেডিইউ নেতা কেসি ত্যাগী এব্যাপারে নিশ্চিত করেছেন। আপাতত বৈঠক বাতিল করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
সংসদের বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরে বিরোধী মহাজোটের বৈঠক (Opposition Meet) হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা কিংবা এনসিপিতে ভাঙনের ফলে এই বৈঠক বাতিল করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্য একটি সূত্র বলছে, বিহার ও কর্নাটক বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের কারণে ওই বৈঠক স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত বিহার বিধানসভার বর্ষাকালীন অধিবেশন ১০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে হতে চলেছে। নীতীশ কুমার ও তেজস্বী যাদব বিধানসভার অধিবেশনে ব্যস্ত থাকবেন, সেই কারণে জেডিইউ-এর তরফে কংগ্রেস সভাপতিকে সভা স্থগিত করতে অনুরোধ করা হয়েছিল।
এর আগে গত ২৩ জুন পটনায় ১৫ টি বিরোধী দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন-সহ ছটি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন। ছিলেন মেহবুবা মুফতির মতো ৫ টি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও (Opposition Meet) ।

২৩ জুনের বৈঠকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মেদী ও বিজেপিকে হারাতে কৌশল নিয়ে আলোচনা করা হয়। সেখানে উপস্থিত সব নেতাই বলেছিলেন বোকসভা নির্বাচনে ঐক্যের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সবাই একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন বৈঠকের আহ্বায়ক নীতীশ কুমার।
বেঙ্গালুরুর দ্বিতীয় বৈঠকে (Opposition Meet) আসন ভাগাভাগি এবং কোথা থেকে কে বা কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করার কথা ছিল। যদিও তার মধ্যে যদি কিন্তু থেকে গিয়েছে। কেননা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা যেমন ঠিক রয়েছে, তেমনই তৃণমূলকে একা লড়াইয়ের রাস্তা ছেড়ে দেবে না বাম-কংগ্রেস সেটাও পরিষ্কার।












Click it and Unblock the Notifications