Opposition Meet: রাহুল কি বড় হৃদয়ের পরিচয় দেবেন আঞ্চলিক দলগুলির প্রতি, তির ছুড়ল আপ
বিরোধী দলগুলিকে নিয়ে বিজেপি বিরোধী জোটের মহড়া এক প্রস্থ সারা হয়েছে। সেখানে ১৫টি দল সম্মত হয়েছে কংগ্রেসের নেতৃত্বে জোটের ব্যাপারে। শুধু একটু বেঁকে বসে আছেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে তিনি কংগ্রেসের প্রতি বিরাগভাজন।
এই পরিস্থিতিতে তিনি আবার প্রশ্ন ছুড়ে দিলেন, রাহুল গান্ধী কি বড়ো মনের পরিচয় দেবেন। ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী যে স্লোগান তুলেছিলেন, বিরোধী জোটের ক্ষেত্রে তিনি কি সেই স্লোগানের মর্যাদা রাখতে পারবেন। সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছে আম আদমি পার্টি।

আপের কথায়, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির প্রতি সে অর্থে ভালোবাসা নেই রাহুল গান্ধীর। রাহুল গান্ধীর স্লোগানকে কার্যত উড়িয়ে দিয়েছেন আপ নেতারা। আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, নিজের আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দিতে পারবেন রাহুল গান্ধী। তার জন্য একটি বড় হৃদয়ের প্রয়োজন।
আম আদমি পার্টি পাটনায় সাম্প্রতিক জোট বৈঠকের পর রাহুল গান্ধীকে বড়ো হৃদয় দেখানোর আবেদন করেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর তাঁর ঐতিহাসির ভারত জোড়ো যাত্রার সময় স্লোগান তুলেছিলেন 'মহব্বত কি দুকান' খোলার কথায়। সেই স্লোগানকে উল্লেখ করেই খোঁটা দিয়েছেন আপ নেতা।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আপ নেতা সৌরভ ভরদ্বাজের কথায়. রাহুল গান্ধী প্রায়শই বলে থাকেন "ম্যায় নফরত কি বাজার মে মহব্বত কি দুকান খুল কর বৈঠা হুঁ।" এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়-- আমি ঘূণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি। সেই ভালোবাসার দোকান কি তিন খুলে রাখবেন জোটের মঞ্চেও, সেই প্রশ্নই তুলে দিয়েছে আপ।

আপ নেতা বলেন, "আমরা বিশ্বাস করি যে জোট গড়ার ক্ষেত্রেও একটি নফরত কা বাজার (ঘৃণার বাজার) আছে। কিন্তু সেখানেও আপনার ভালবাসা দেওয়া উচিত। যদি বিরোধী দলগুলি আপনার কাছে প্রেম চেয়ে বসে, তবে আপনি আপনার দোকানের ভালোবাসা তাঁকে বিলিয়ে দেবেন না!"
সৌরভ ভরদ্বাজ জনসাধারণের উপলব্ধি সম্পর্কে গ্র্যান্ড ওল্ড পার্টিকে সতর্কতামূলক পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, অহংকারী হওয়া ভালো, কিন্তু তার একটি সীমারেখা থাকা প্রয়োজন। সেই সীমারেখা অতিক্রম করে মানুষ এবং সহযোগী দলগুলি যেন তাঁর ভালোবাসার ঠিকানা পায়।

তিনি সাবধান করে দিয়ে বলেন, জোট গড়ার আগে অনুভব করতে হবে যে, শাসন পরিবর্তনের পরে নতুন সরকার অহংবোধের পরিচয় দেবে না তো! রাহুল গান্ধী বিরোধী দলগুলিকে একে অপরের বিরুদ্ধে অতীতের মন্তব্যগুলি ভুলে যাওয়ার আবেদন করেছিলেন।
কারণ তারা যখন রাজ্যে প্রতিদ্বন্দ্বী, তখন একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন। কিন্তু এখন দেশের স্বার্থে একত্রিত হওয়া দরকার। আর দেশের স্বার্থেই আপের পক্ষ থেক ভালোবাসা বিলিয়ে দেওয়ার আহ্বান জানানো হল গ্র্যান্ড ওল্ড পার্টির অন্যতম মুখ রাহুল গান্ধীর কাছে।












Click it and Unblock the Notifications