আজ শুরু বাদল অধিবেশন : কাশ্মীর, উত্তরাখণ্ড ও অরুণাচল নিয়ে বিতর্কের আশঙ্কা

নয়াদিল্লি, ১৮ জুলাই : আজ সোমবার শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। এই অধিবেশনে জিএসটি বিল (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল) পাশ করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]

এই দফায় জিএসটি বিল পাশ করানো নিয়ে আশাবাদী সরকার পক্ষ। লোকসভায় বিলটি পাশ করানোর মতো ক্ষমতা থাকলেও রাজ্যসভায় খানিক পিছিয়ে ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তবে দেশের স্বার্থেই জিএসটি বিল পাশ করানো প্রয়োজন তা বিরোধীদের একাংশকে বোঝাতে সক্ষম হয়েছে মোদী সরকার। ফলে মনে করা হচ্ছে, বিল পাশ করাতে খুব বেশি অসুবিধা কেন্দ্রের হবে না। ['কাশ্মীর' নিয়ে 'লালায়িত' পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে তীব্র আক্রমণ ভারতের]

বাদল অধিবেশন : কাশ্মীর, উত্তরাখণ্ড নিয়ে বিতর্কের আশঙ্কা

তবে এবারের বাদল অধিবেশনে উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে নির্বাচিত কংগ্রেস সরকার ফেলে দেওয়া ও পরে আইনের মদতে সেই ক্ষমতা পুনরায় ফিরে পাওয়া নিয়ে উত্তাল হতে পারে সংসদের নিম্নকক্ষ। বিজেপি সরকার বিরোধীদের শ্বাসরোধ করার চেষ্টা করছে, এই বলে বিক্ষোভ দেখাতে পারে কংগ্রেস সহ বিরোধীরা। [উত্তরাখণ্ডে আস্থা ভোটে জয়ী কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদে ফিরছেন রাওয়াত]

এর পাশাপাশি কাশ্মীর সমস্যা নিয়েও কেন্দ্রের এনডিএ সরকারকে ভালোরকম আক্রমণে যেতে পারে বিরোধীরা। কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট বেঁধে বিজেপি সরকার গঠন করেছে। সেক্ষেত্রে উপত্যকায় অশান্তির দায় বিজেপি তথা কেন্দ্র এড়িয়ে যেতে পারে না বলে আক্রমণ শানাতে পারে বিরোধীরা। [অরুণাচল নিয়েও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, ফের ক্ষমতায় কংগ্রেস]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+