রাম মন্দিরের উদ্বোধনের দিন মোদী থাকবেন অযোধ্যায়! বিরোধী নেতারা থাকবেন মন্দির-পুজো নিয়ে, ব্যতিক্রম বামেরা

Ram Mandir: লোকসভা নির্বাচনের আগে সংবাদ মাধ্যমে শিরোনাম অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা আর সেখানে উপস্থিত হতে যাওয়া প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে। গত ৩০ ডিসেম্বর মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় গিয়ে প্রধানমন্ত্রী অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি নবগঠিত অযোধ্যা ধাম স্টেশনেরও উদ্বোধন করেছিলেন।

অন্যদিকে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাতা বেশ দীর্ঘ। সূত্রের খবর অন্তত ১০ হাজার জনকে আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। সেই তালিকায় যোগী আদিত্যনাথকে রেখে বাকি সব বিজেপির মুখ্যমন্ত্রীদের বাদ দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা। তবে অধিকাংশ বিরোধী নেতানেত্রীরা ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না। তাঁরা নিজের নিজের রাজ্য মন্দিরে যাওয়া কিংবা পুজোয় ব্যস্ত রাখার কর্মসূচি নিয়েছেন।

Ayodhya

  • রাহুল গান্ধী

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায়। ২২ জানুয়ারি তিনি অসমে থাকবেন এবং দিনের কর্মসূচির অংশ হিসেবে অসমের একটি মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।

  • মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি ২২ জানুয়ারি কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা করেছেন। তারপর সেখানে থেকে বেরিয়ে হাজরা থেকে পার্কসার্কায় ময়দান পর্যন্ত সংহতি পদযাত্রা করবেন। এই পদযাত্রার রুটে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা সবই থাকবে বলে জানিয়েছেন তিনি।

  • অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন আমন্ত্রণ পাননি। তবে তিনি ২২ জানুয়ারি রাজধানীতে সুন্দর কাণ্ড ও হনুমান চালিসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

  • শরদ পাওয়ার

শরদ পাওয়ার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রণ পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তিনি থাকবেন না।

  • উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও এখনও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রণ পাননি। তবে ঠাকরে জানিয়েছেন, তিনি ও দলের নেতারা ২২ জানুয়ারি নাসিকের কালারাম মন্দিরে যাবেন এবং সেখানে মহা আরতি করবেন।

  • নবীন পট্টনায়েক

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না। ২২ জানুয়ারি তিনি নিজের রাজ্যে জগন্নাথ হেরিটেজ করিডোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। নবীন পট্টনায়েকের এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা কৌশলগত পদক্ষের বলেই মনে করছেন।

  • লালু যাদব, এমকে স্ট্যালিন ও বামেরা

আরজেডি সুপ্রিমো লালু যাদব জানিয়েছেন, তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। যোগ দেবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। অনুষ্ঠানে যাচ্ছেন না সিপিআইএমেক কোনও নেতা কিংবা নেত্রী। এব্যাপারে দলের নেত্রী বৃন্দা কারাত বলেছেন, তাঁরা ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। কিন্তু এক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+