বিকাশ দুবের এনকাউন্টারের সত্যি সামনে এলে উল্টে যাবে সরকার! ক্রমেই ঘনীভূত রহস্য

কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের গ্রেফতারি নিয়ে গতকাল থেকেই ঘনীভূত হয়েছিল রহস্য৷ উত্তরপ্রদেশ ছেড়ে কেনই বা মধ্যপ্রদেশে পালাল বিকাশ কিংবা গ্রেফতারির পর গতকাল কেন তার মা বলেছিলেন, ঈশ্বরের কৃপায় এনকাউন্টার থেকে বেঁচে গেল বিকাশ - তবে কি আগে থেকেই এনকাউন্টারের পরিকল্পনা ছিল? বিরোধীরা এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে৷

সত্যি সামনে এলে সরকার উল্টে যাবে

সত্যি সামনে এলে সরকার উল্টে যাবে

বিকাশ দুবের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনা সামনে আসার পরই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব টুইট করে লেখেন, 'গাড়িটি আসলে উলটে যায়নি৷ সত্যি সামনে এলে সরকার উল্টে যাবে, তাই সত্যিটি গোপন করা হল৷'

বিকাশের মৃত্যুতে অনেক সত্যি জানা যাবে না আর

বিকাশের মৃত্যুতে অনেক সত্যি জানা যাবে না আর

অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা টুইট করে লেখেন, 'অপরাধী তো নিধন হল৷ কিন্তু অপরাধ ও তাকে যারা সুরক্ষা দিল, তাদের কি হবে?' দ্বিগ্বিজয় সিংও এই বিষয়ে বলেন, 'একইরকম তিনটি এনকাউন্টার৷ বিকাশের মৃত্যুতে অনেক সত্যি জানা যাবে না আর৷' ওমর আবদুল্লাও এই ঘটনা নিয়ে টুইট করে বলেন, 'মৃত ব্যক্তি কোনও কথা বলে না৷'

বিকাশ দুবের সাগরেদদের এনকাউন্টার

বিকাশ দুবের সাগরেদদের এনকাউন্টার

গতকাল বিকাশ দুবের গ্রেফতারির আগে তার শাগরেদদের গ্রেফতার করতে গিয়েও তাদের এনকাউন্টারে খতম করে পুলিশ৷ অন্যদিকে ৩ জুলাই আট পুলিশকর্মীর হত্যার পর বলা হয়েছিল, মূল অভিযুক্ত বিকাশকে ধরতে অতি তৎপর হয়েছে পুলিশ৷ বিকাশের খোঁজ দিতে পারলে আড়াই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ পরে সেই পুরস্কার মূল্য বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছিলেন, শহিদ পুলিশকর্মীদের বলিদান বিফলে যাবে না৷ তবে এত তৎপরতার মাঝেও কীভাবে পুলিশের চোখ এড়িয়ে মধ্যপ্রদেশে পালিয়ে গেল বিকাশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

ঘণীভূত রহস্য

ঘণীভূত রহস্য

একদিকে একের পর এক এনকাউন্টার, অন্যদিকে জানা যায়, বিকাশের কনভয়কে যেসকল মিডিয়া অনুসরণ করছিল, তাদের কানপুরের সাচেন্দিতে আটকে দেয় পুলিশ৷ এরপরই সকাল সাড়ে ছ'টা নাগাদ বিকাশের এনকাউন্টার করা হয়৷ এই ঘটনার পরই বিকাশের এনকাউন্টার পূর্ব পরিকল্পিত ছিল বলে প্রশ্ন তুলতে শুরু করে রাজনৈতিক মহল৷ দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলাও৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+