জেটলির প্রয়াণে শোক প্রকাশ সোনিয়া গান্ধী সহ বিরোধীদের

শনিবার দুপুরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের এক প্রবীণ অভিজ্ঞ রাজনীতিকের অকাশ প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বিজেপি শিবিরের পাশাপাশি বিরোধীরাও শোক প্রকাশ করেছেন জেটলির প্রয়াণে। দলমত নির্বিশেেষ সকলেরই পছন্দের রাজনীতিক ছিলেন জেটলি। বিরোধী নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।

জেটলির প্রয়াণে শোক প্রকাশ সোনিয়া গান্ধী সহ বিরোধীদের

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী খবরটি শোনার পরেই শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোকবার্তায় জানিয়েছে জেটলি তাঁর জীবনকে জনসেবায় নিয়োজিত করেছিলেন। তার মতো রাজনীতিক খুব কমই রয়েছে।

শোক প্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রণব মুখোপাধ্যায় বলেছেন জেটলির মতো একজন নেতার অভাব অনুভব করব। তিনি একজন প্রাজ্ঞ এবং জ্ঞানী রাজনীতিক ছিলেন। জেটলি এইমসে ভর্তি থাকাকালীনও দেখতে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা শোক প্রকাশ করে বলেছেন, একজন দক্ষ সাংসদ ছিলেন অরুণজি। তাঁর প্রয়াণে সংসদীয় রাজনীিততে বড় ক্ষতি হয়ে গেল। তাঁর আত্মার শান্তি কামনা করি।

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল জেটলির প্রয়াণে শোক প্রকাশ করে বলেছেন,অসাধারণ একজন মানুষকে হারালাম আমরা।

প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবল ভীষণ ভাবে ভেঙে পড়েছেন জেটলির প্রয়াণের খবরে। বিরোধী দলের নেতা হলেও কপিস সিবলের সঙ্গে একটু বেশিই বন্ধুত্ব ছিল জেটলির। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বন্ধুদের বিপদে সবসময় পাশে থাকতেন। তাঁর মতো অর্থমন্ত্রীর অভাব দেশ অনুভব করবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও অরুণ জেটলির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন তাঁর আত্মার শান্তি কামনা করি। জেটলির পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন অশোক।

কংগ্রেস সাংসদ শশী থারুর শোক প্রকাশ করে বলেছেন, জেটলির প্রয়াণে দেশের বড় ক্ষতি হয়ে গেল। একই বিশ্ববিদ্যালয়ে একসময় পড়াশোনা করতেন তাঁরা। জেটলি তাঁর সিনিয়র ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সেই সুবাদে ছাত্র রাজনীতির জমানা থেকেই দুই নেতার মধ্যে যোগাযোগ তৈরি হয়েছিল। তাই রাজনীতি ছাড়াও তাঁদের মধ্যে এক অন্য সম্পর্ক ছিল। প্রায়ই নানা বিষয়ে জেটলির সঙ্গে আলোচনা করতেন তিনি।

জেটলির প্রয়াণে শোক প্রকাশ করেছেন হরিয়ানার প্রবীণ কংগ্রেস নেতা ভূপেন্দর সিং হুডাও। শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। জেটলির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অরবিন্দ বলেছেন, তাঁর মতো এক জন দক্ষ নেতাকে হারানো দেশের পক্ষে সত্যি ক্ষতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+