রাহুল গান্ধী ঘনিষ্ট নেতাকেই এবার সরাসরি দল ছাড়ার পরামর্শ বিজেপির! জল্পনা তুঙ্গে

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব বর্ষীয়ান কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছেন, কৃষকদের ঋণ মকুবে সরকারের ব্যর্থতার জন্য দলত্যাগ করুন।

এবার প্রভাবশালী কংগ্রেস নেতাকে দল ছাড়ার পরামর্শ দিল বিজেপি। মধ্যপ্রদেশের এই প্রভাবশালী নেতা আবার রাহুল গান্ধী ঘনিষ্টও বটে। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব বর্ষীয়ান কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছেন, কৃষকদের ঋণ মকুবে সরকারের ব্যর্থতার জন্য দলত্যাগ করুন।

কৃষিঋণ মকুব না করার অভিযোগ

কৃষিঋণ মকুব না করার অভিযোগ

শুক্রবার সিন্ধিয়া বলেছিলেন, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার কৃষকদের ঋণ পুরোপুরি মকুব করেনি। একইসঙ্গে তিনি বলেছিলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করা হয়। এপ্রসঙ্গে বিজেপির বক্তব্য হল কংগ্রেস নেতারা কমলনাথকে আয়না দেখিয়েছিলেন।

'দল ছাড়া উচিত জ্যোতিরাদিত্যের'

'দল ছাড়া উচিত জ্যোতিরাদিত্যের'

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব বলেছেন, সিন্ধিয়া দলের সরকারের ব্যর্থতায় বিব্রত বোধ করছেন। ফলে দল থেকেই তাঁর বেরিয়ে আসা উচিত। ওই নেতার দাবি কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার দশ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করা হবে।

'কংগ্রেস হল আওয়াড়া পার্টি'

'কংগ্রেস হল আওয়াড়া পার্টি'

অন্যদিকে, ভোপালে বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা কংগ্রেসকে আওয়াড়া পার্টি বলে বর্ণনা করেছেন। এপ্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে টুইট যুদ্ধের কথা উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+