Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Railway Ticket Concession: ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড়! প্রশ্নের মুখে জানেন রেল জানাচ্ছে...

Railway Ticket Concession: সিনিয়ার সিটিজেন্সদের ট্রেনের টিকিটে ফের একবার মিলতে পারে ছাড়! সম্প্রতি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আশা করা হয়েছিল সম্ভবত বাজেটে ফের একবার সিনিয়ার সিটিজেন্সদের ট্রেনের (Indian Rail) টিকিটে ছাড়ের (Senior Citizen Train Ticket Discount) ঘোষণা করা হতে পারে। কিন্তু কিছুই হয়নি।

লোকসভার অধিবেশন চলছে। আর সেখানেই ট্রেনের টিকিটে ফের ছাড়ের (Railway Ticket Concession) দাবি তুলছেন বিরোধীরা।

train ticket

  • Railway Ticket Concession: সরকারের উপর চাপ বিরোধীদের

নির্দল সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানান। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়ের ব্যবস্থা আরও একবার চালু করার দাবি জানানো হয়েছে। এই প্রসঙ্গে পাপ্পু যাদব বলেন, বয়স্ক ব্যক্তিদের রেল ভাড়ায় (Railway Ticket Concession) যে ছাড় দেওয়া হতো, তা ফিরিয়ে আনা উচিৎ। এতে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মহিলাদের জন্য ট্রেনে আলাদা শৌচালয়ের কথাও জানান। পাশাপাশি জেনারেল বগি ট্রেনে বাড়ানোর কথা বলা হয়েছে।

  • Railway Ticket Concession: ৫০ শতাংশ ছাড় ফের মিলবে?

তৃণমূল কংগ্রেস সাংসদ জুন মালিয়া সংসদে বলেন, কোভিডের আগে প্রবীণ নাগরিকরা ট্রেন ভাড়ায় ৫০ শতাংশ (Railway Ticket Concession) ছাড় পেতেন। কিন্ত্য করোনার সময় থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তা আর একবার পুনর্বহাল করার কোনও ইচ্ছা সরকারের আছে বলে মনে হচ্ছে না। কিন্তু অবিলম্বে তা ফের একবার চালু করা উচিৎ বলে বলে মন্তব্য তৃণমূল সাংসদের। সাধারণ-গরীব মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়ার কথাও শোনা জাত তাঁর মুখে।

  • Railway Ticket Concession: একাধিক সুবিধা যাত্রীদের জন্য

বিজেপি নেতা রাজেশ মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে ভারতীয় রেলের (Indian Rail) পরিকাঠামো থেকে শুরু করে একাধিক উন্নতি হয়েছে। জেনারেল বগির সংখ্যা বাড়ানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। তবে ট্রেনের টিকিটে ফের ছাড় (Railway Ticket Concession) দেওয়া নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে এখনই ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+