কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে কিছু রাজ্য! ফের বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ কৃষিমন্ত্রীর

কৃষি আইন নিয়ে ফের রাজ্যসভায় বিরোধীদের আক্রমণ করলেন কৃষি মন্ত্রী

কৃষি আইন নিয়ে ইতিমধ্যেই ঘরে বাইরে চাপের মুখে পড়েছে কেন্দ্র। এমনকী মুখ পুড়েছে আন্তর্জাতিক আঙিনাতেও। এবার তার মাঝেই ফের প্রতিবাদী কৃষকদের চাঁচাছোলা ভাষায় আক্রামণ করতে দেখা গেল কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। তাঁর কথায় কেন্দ্রের নয়া তিন কৃষি আইন ঠিক আছে, কিন্তু আন্দোলনকারীরা চালিত হচ্ছেন ভুল পথে৷

 ৭২ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন

৭২ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন

এদিকে দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলন এদিনই ৭২ দিনে পা দিল। এদিকে নিজেদের দাবিতে অনড় দুপক্ষ। সংষ্কারের কথা বললেও কৃষি আইন বাতিলে নারাজ কেন্দ্র। অন্যদিকে আইন বাতিল না হলে কোনোভাবেই আন্দোলনের রাস্তা থেকে সরছেন না বলেও সাফ বার্তা দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। প্রয়োজনে বাড়বে আন্দোলনের তেজ, এমনটাই জানাচ্ছেন কৃষক নেতারা। অন্যদিকে কৃষি আইন নিয়ে ইতিমধ্যে কেন্দ্র-কৃষক দশম দফার বৈঠকেও মেলেনি কোনও রফাসূত্র।

 কৃষি মন্ত্রীর বক্তব্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

কৃষি মন্ত্রীর বক্তব্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

এমতাবস্থায় শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বক্তব্যকে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যদিও এই ক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলির কাঁধেই দায় চাপাতে চাইছেন কৃষি মন্ত্রী। দু থেকে তিনটি রাজ্য নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের ক্রমাগত ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কৃষকদের ভুল বোঝাচ্ছে কিছু রাজ্য

কৃষকদের ভুল বোঝাচ্ছে কিছু রাজ্য

অন্যদিকে এদিন শুরু থেকেই কৃষি মন্ত্রীদের নিশানায় ছিল কংগ্রেস। তাঁর দাবি নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের বিভ্রান্ত করার জন্যই জমি দখলের তত্ত্ব উপস্থাপন করছে কংগ্রেস, কিন্তু যা আদপে ভিত্তিহীন বলেও জারি করেন তিনি। তিনি আরও বলেন নূন্যতম সহায়ক মূল্য বর্তমানে কৃষকদের আন্দোলনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিষয়ে আগেই অভয়বাণী দিয়েছে সরকার। কিন্তু অহেতুক রাজ্যবাসী তথা কৃষকদের এই বিষয়ে ভুল বোঝাচ্ছে কিছু সুযোগসন্ধানী রাজনৈতিক দল।

 কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার

কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র সিং তোমার বলেন, " কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই ক্রমাগত কাজ করে চলেছে আমাদের সরকার। কয়েক'টি নির্দিষ্ট রাজ্যে মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে৷ কেউ কেউ কৃষকদের এও বোঝাচ্ছেন যে, আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেওয়া হবে৷ চুক্তি ভিত্তিক কৃষিকাজে ব্যবসায়ীরাই কেড়ে নেবে কৃষকদের জমি। কিন্তু নয়া কৃষি আইনে কোথাও এর উল্লেখ নেই। কিন্তু অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+