আসন বন্টন নিয়ে কোনও তাড়াহুড়ো নয়! মহারাষ্ট্রে বিরোধী জোটে চালকের আসনে কংগ্রেস

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha election 2024) ৯-১০ মাস দেরি রয়েছে। মহারাষ্ট্রে (Maharashtra) বিরোধী জোট এমভিএ-র তরফে এনসিপির অজিত পাওয়ার আগে-ভাগে আসন ভাগাভাগির দাবি করলেও, সেই চাপের কাছে কার্যত নতি স্বীকার করলে নারাজ কংগ্রেস (Congress)। নিজেদের সংগঠন নিয়ে আলোচনা করলেনও তারা এখনও আসন ভাগাভাগির আলোচনা করতে রাজি নয়।

কংগ্রেসের তরফে রাজ্যের ৪৮ টি আসনে দলের প্রস্তুতি পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে আসন ভাগাভাগি নিয়ে এমভিএ-র পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। কংগ্রেসের নেতারা জানিয়েছেন, এখন শুধুমাত্র ৪৮ টি আসন নিয়ে পর্যালোচনাই করা হবে, কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে কোনও আলোচনা এখন হবে না।

image if rahul gandhi

কংগ্রেস সূত্রে বলা হয়েছে, এই পর্যায়ের আলোচনায় আসন বন্টন নিয়ে আলোচনার কোনও প্রশ্নই নেই। যে কারণেই আগামী একমাসে এমভিএ নেতাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হবে না। প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে তাড়াহুড়ো নেই, তবে বাস্তবতা নির্ধারণে তারা সমীক্ষা করছেন।

কংগ্রেসের তরফে মহারাষ্ট্রে একটি প্রচার কর্মসূচি গ্রহণ করতে চলেছে। সেখানে প্রতিটি লোকসভা কেন্দ্রকেই তালিকায় রাখা হয়েছে। প্রত্যেকটি জায়গাতেই সমাবেশ আয়োজনের কর্মসূচি রাখা হয়েছে। কংগ্রেস নিজেদের শক্তি প্রাথমিকভাবে পরখ করে দেখতে চায়।

ajit power

অন্যদিকে এনসিপি নেতা অজিত পাওয়ার এবং তাঁর ঘনিষ্ঠ নেতারা লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগিতে জোর দিয়েছেন। অজিত পাওয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংসদ সুনীল তাটকরে সম্প্রতি বলেছেন, আসন ভাগাভাগি যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে, সাধারণ নির্বাচনে প্রস্তুতিতে তত বেশি সময় পাওয়া যাবে।

এক প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, আগে ছিল দুটি দল। এখন হয়েছে তিনটি। ফলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা খুব একটা মসৃণ হবে বলে তারা মনে করছেন না। তিনি আরও বলেছেন, তাড়াতাড়ি আসন ভাগাভাগি ঘোষণার অর্থ কোনও জায়গার অন্তর্দ্বন্দ্বকে উসকে দেওয়া। বিজেপির সামনে নিজেদের পদক্ষেপ আপাতত গোপনও রাখতে চায় কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+