'পোস্তা ব্রিজ নিয়ে খুব বলেছিলেন, এবার কী বলবেন?' মোরবি নিয়ে মোদীকে কটাক্ষ বিরোধীদের
'পোস্তা ব্রিজ নিয়ে খুব বলেছিলেন, এবার কী বলবেন?' মোরবি নিয়ে মোদীকে কটাক্ষ বিরোধীদের
মোরবির দুর্ঘটনার পর বিপুল চাপে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নিশানা করেছেন বিরোধীরা। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পোস্তা ব্রিজ ভেঙে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। মোরবি কাণ্ডের পর মোদীকে সেকথা মনে করালেন বিরোধীরা। গুজরাতে তাঁর পার্টি সরকারে থেকেও কী করে এতবড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

মোদীকে নিশানা
গুজরাতের মোরবিতে মর্মান্তির ব্রিজ দুর্ঘটনায় ১৪৩ জন মারা গিেয়ছেন। সেই দুর্ঘটনার দায় কার। এই নিেয় বিরোধীদের তীব্র নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে সরকারে রয়েছে বিজেপি। তারপরেও কী করে এই দির্ঘটনা ঘটল? ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী বারবার পোস্তা ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। মমতা সরকারকে এই নিয়ে বারবার নিশানা করেছিলেন তিনি। সেকথাই এবার মোদীকে স্মরণ করালেন বিরোধীরা। বিজেিপ ক্ষমতায় থাকতে এত বড় বিপর্যয় কী করে হল গুজরাতে তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র নিশানা করেছেন তিনি।

মোদীর পাশে সুকান্ত
পোস্তা ব্রিজ ভেহে পড়া নিয়ে মোদীর আক্রমণের পাল্টা নিশানা করতে শুরু করেছে বিরোধীরা। এবার তাই নিয়ে সরব হলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন পোস্তা ব্রিজ ভেঙে পড়ার পর কতজন শাস্তি পেয়েছিলেন? ৫০ জনের ভার বহনের ক্ষমতা রাখা ব্রিজে উঠেছিলেন ৪০০ জন। যাঁরা দোষী তাঁদের শাস্তি হবে। ইতিমধ্যেই গুজরাতের বিজেপি সরকার পদক্ষেপ করতে শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে তো এখনও কেউ শাস্তি পায়নি বলে কটাক্ষ করেছেন তিনি।

চুড়ান্ত গাফিলতির অভিযোগ
শতাব্দী প্রাচীন ব্রিজের মেরামতিতে মাত্র ২ কোটি টাকা খরচ। ফিটনেস সার্টিফিকেট না নিয়েই ব্রিজ খুলে দেওয়া। এরকম একাধিক গাফিলতি প্রকাশ্য আসতে শুরু করেছে। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। সংস্থার ৯ জনকে আটক করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে। ব্রিজটিতে ১০০ জনের ভার বহনের ক্ষমতা ছিল। কিন্তু দুর্ঘটনার দিত তাতে ৪০০ জন চড়েছিলেন। কেন তাঁদের আটকানো হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গুজরাত সরকার অবশ্য রক্ষণাবেক্ষণকারী সংস্থার দিকেই দায় ঠেলেছে।

মোরবি যাচ্ছেন মোদী
আজই মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। আগেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মোরবির উদ্ধারকাজ নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকালই মোরবির ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে কেন্দ্রের তরফ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications