বিরোধীরা ব্যর্থ, একের পর এক সুযোগ হাতছাড়া! ইন্ডিয়া ব্লকের প্রাপ্তি নিয়ে কী বলছেন প্রশান্ত কিশোর

বিজেপি তথা মোদী বিরোধিতা পুঁজি করতে ব্যর্থ হয়েছে বিরোধী ইন্ডিয়া ব্লক। এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের বিজেপিকে পরাজিত করার সম্ভাবনাকে উপহাস করেছেন।

প্রশান্ত কিশোর বলেছেন, একবার নয়, একাধিকবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রক্ষণাত্মক ছিল। এব্যাপারে তিনি গত জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রকরণ অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সেই সময় কার্যত বিরোধীরা অস্ত্র ফেলে দিয়েছে। আর ফেব্রুয়ারিতে বিষয়টি নিয়ে যখন নাড়াচাড়া শুরু হল, তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

prashant kishor

অ্যাকশনে দেরি ইন্ডিয়া ব্লকের
প্রশান্ত কিশোর বলেছেন, ইন্ডিয়া ব্লক যখন অ্যাকশন শুরু করে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সেই সময় বিজেপি হারানো জায়গা পুনরুদ্ধার করেও নিয়েছে।

প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে পারেনি
ইন্ডিয়া ব্লকের ব্যর্থতার কথা উল্লেখ করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, তারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে পারেনি। সেখানেই বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছে। তারা ভোটারদের বলেছে বিরোধীদের বিশ্বস্ত কোনও মুখ নেই।

বিরোধীদের মধ্যে সমঝোতা না হওয়া
প্রসঙ্গত, গত বছরের জুনে ইন্ডিয়া ব্লক গঠনের পরে তারা বলেছিল, তাদের লক্ষ্য হল, প্রতিটি নির্বাচনে বিজেপিকে পরাজিত করা। কিন্তু নভেম্বরে পাঁচ রাজ্যের নির্বাচনে তারা একসঙ্গে প্রার্থী দিতে পারেনি। মধ্যপ্রদেশে কংগ্রেস বিজেপির কছা পরাজিত হওয়ার পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব উভয়েই কংগ্রেসের সমালোচনা করেন।
অন্যদিকে লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন ভাগাভাগি নিয়ে সমস্যা হয়। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একাই নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণা করেন। যেখানে বিজেপি বিরোধী ভোট ভাগের রাস্তা প্রশস্ত হয়ে যায়।

খানিক এই পথেই প্রশান্ত কিশোর এপ্রিলে বলেছিলেন, বিজেপি দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে .তাদের আসন বৃদ্ধি করবে। পাশাপাশি তিনি এও বলেছিলেন বিজেপি কিংবা মোদী অপরাজিত নন। বিরোধীরা তাদেরকে পরাজিত করার তিনটি বাস্তব সম্মত সুযোগ হারিয়েছে।

গত ১০ বছরে যেসব সুযোগ হারিয়েছে বিরোধীরা

  • প্রশান্ত কিশোর বলেছেন, ২০১৫-১৬ সালে বিজেপি একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে খারাপ ফল করে। সেখান থেকে বিরোধীরা সুযোগ নিতে পারেনি। সেই সময়ের দুই বছর সময় বাদ দিলে পরবর্তী সময়ে বিজেপি একের পর এক নির্বাচনে জয়ী হয়েছে।
  • তিনি বলেছেন, বিরোধীরা সুযোগ হারিয়েছে নোট বাতিলের পরে, ২০১৭ সালে উত্তর প্রদেশে বিজেপি একা জয়লাভ করলেও গুজরাতে প্রায় হারতে বসেছিল।
  • ২০১৯-এ কংগ্রেসের ভুলে মাত্র ৫২ টি আসন পায়।
  • কোভিড মহামারীর পরে প্রধানমন্ত্রীকে অনুমোদনের রেটিং এবং বাংলার নির্বাচনে বিজেপি খারাপ ফল।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+