পুলওয়ামা হামলা প্লট কি ভোটে জিততে সাজিয়েছিল মোদী সরকার? সত্যপল মালিকের মন্তব্য পর প্রশ্ন বিরোদীদের
পুলওয়ামা হামলা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপল মালিক। তিনি বলেছিলেন পুলওয়ামা হামলায় যে নিরাপত্তায় গলদ ছিল তা নিয়ে বাইরে কোথাও কথা বলতে নিষেধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। তারপরেই বিরোধীরা পুলওয়ামা হামলা নিয়ে সরব হয়েছেন। তারা এতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন। বিরোধীরা দাবি করেছেন মোদী সরকার ২০১৮-র লোকসভা ভোটের ফায়দা তুলতেই পুলওয়া হামলাকে ব্যবহার করেছে।

২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা হয়েছিল তাতে কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরেই সার্জিকাল স্ট্রাইকের ঘটনা ঘটায় মোদী সরকার। দেশ জুড়ে দেশভক্তির স্লোগান তোলে বিজেপি। বিরোধীদের কোনঠাসা করতে মুহূর্ত সময় লাগেনি। এই দেশপ্রেমের রাজনীতিতে ভর করেই ২০১৮-র ভোট বৈতরণী বিজেপি পার করেছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।
প্রসঙ্গত উল্লেখ্য সোমবারেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পুলওয়ামা হামলায় কেন কেন্দ্রীয় এজেন্সি দিতে তদন্ত করানো হল না। কেন মোদী সরকারের বিরুদ্ধে নিরপত্তায় গলদ রাখার অভিযোগে তদন্ত হল না। এমনই প্রশ্ন তুলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পুলওয়ামা হামলার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications