দিওয়ালিতে অযোধ্যায় আদিত্যনাথ, নিন্দুকদের সমালোচনায় কী বার্তা দিলেন তিনি
অযোধ্যায় পৌঁছে বিরোধীদের সমালোচনাকে দূরে সরিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বার্তা, রাজ্যের প্রতিটি অংশের উন্নয়নই তাঁর লক্ষ্য।
দিওয়ালিতেই অযোধ্যায় পৌঁছে বিরোধীদের সমালোচনাকে দূরে সরিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বার্তা, রাজ্যের প্রতিটি অংশের উন্নয়নই তাঁর লক্ষ্য।

অযোধ্যায় এবছর দিওয়ালি উদযাপনে হাজির হয়েছেন যোগী। পাশাপাশি রাম জন্মভূমিও ঘুরে দেখেছেন তিনি। বুধবার সরযূ নদীর তীরে ছোটি দিওয়ালি উপলক্ষ্যে পুজো দেন যোগী। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড তৈরি করা হয়। মুখে উন্নয়নের কথা বললেও কাজেকর্মে হিন্দুত্বের বার্তা ফের একবার স্পষ্ট করেছেন যোগী।
রাম জন্মভূমিতে যাওয়া প্রসঙ্গে যোগী বলেন, এই জায়গায় প্রচুর মানুষ ঘুরতে আসেন। সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই সেখানে যান তিনি। পাশাপাশি এখানে আসতে তিনি ভালোবাসেন। সেখানে বিপক্ষ কীভাবে নাক গলাতে পারে সেই প্রশ্নও তুলেছেন যোগী।
অযোধ্যাকেই যে বিজেপি টার্গেট করেছে তা এককথায় স্পষ্ট হয়ে গিয়েছে। ১৩৩ কোটি টাকা অনুদান দিয়েছে যোগী সরকার। রামকথা পার্ক তৈরিতে ৩৭ কোটি টাকা খরচ করা হবে। পাশাপাশি আরও অনেকগুলি প্রকল্পে যোগী সরকার টাকা ঢেলেছে। এই সবকিছুর মধ্যে উন্নয়নকে ছাপিয়ে হিন্দুত্বরে ছাপ স্পষ্ট, এমনটাই অভিযোগ বিরোধীদের।
মূলত অযোধ্যাকে নতুন করে পর্যটন মানচিত্রে উপরের দিকে তুলে ধরতে চাইছে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। এছাড়া উত্তরপ্রদেশে যত হিন্দু স্থাপত্য রয়েছে তার প্রতি বিশেষ যত্নবান এই সরকার। তবে মুখে বারবারই রাজ্যের প্রতিটি স্তরে উন্নয়নের বার্তা দিয়ে চলেছেন যোগী আদিত্যনাথের সরকার।












Click it and Unblock the Notifications