এবার কি হিন্ডেনবার্গের দফতর? BBC-র দফতরে আয়কর হানাকে অঘোষিত জরুরি অবস্থা বলে তোপ বিরোধীদের

এবার মোদী সরকার হিন্ডেনবার্গের দফতরে তল্লাশি চালাতে পারে। বিবিসির দফতরে আয়কর হানা নিয়ে নিশানা কংগ্রেসের

এবার কি টার্গেট হিন্ডেনবার্গের দফতর। বিবিসির দফতরে আয়কর হানা নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে টুইট কংগ্রেসের। এই ঘটনাকে অঘোষিত জরুরি অবস্থা বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই মুম্বই এবং দিল্লিতে বিবিসির দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতর। অফিস থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। অফিসের কর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে রেখেছে তারা।

বিবিসির দফতরে আয়কর হানা

বিবিসির দফতরে আয়কর হানা

হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে আয়কর হানা শুরু হয়েছে বিবিসির দফতরে। মুম্বই এবং দিল্লিতে বিবিসির দফতরে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারীকরা। দুই জায়গাতেই দফতরের বাইরে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। অফিসের ভেতরেও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা দফতর ঘিরে রেখেছে পুলিশ। দফতরের কম্পিউটার খতিয়ে দেখছেন আয়ক দফতরের আদিকারীকরা।

অঘোষিত জরুরি অবস্থা

অঘোষিত জরুরি অবস্থা

বিবিসি দফতরে আয়কর হানা নিয়ে এবার সরব হল কংগ্রেস। একের পর এক টুইটে এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে অভিযোগ করা হয়েছে অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে। এই নিয়ে তুমুল সরব হয়েছে কংগ্রেস। এর পরে হিন্ডেনবার্গের দফতেও কি হানা হবে আয়করের। এই নিয়ে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস। কংগ্রেস অভিযোগ করেছে বিবিসির তৈরি মোদীর ডকুমেন্ট্রি নিষিদ্ধ করার চেষ্টা। তারপরেঅ বিবিসির দফতরে আয়কর হানা। বিবিিস মোদীর সব কীর্তি ফাঁস করে দিয়েছে বলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

এক যোগে আক্রমণ তৃণমূল কংগ্রেসেরও

এক যোগে আক্রমণ তৃণমূল কংগ্রেসেরও

এই নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করে মোদী সরকারকে এই নিয়ে আক্রমণ শানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র টুইটে লিখেছেন, শেষে বিবিসির দফতরেও থাবা বসাল আয়কর দফতর। এর থেকে চমৎকার আর কি হতে পাের। সেই সঙ্গে মহুয়া মৈত্র লিখেছেন, তাহলে সেবির সঙ্গে আদানিদের কথোপকথনের কেন তদন্ত হবে না।

টুইটে নিশানা অখিলেশের

টুইটে নিশানা অখিলেশের

দিল্লিতে এবং মুম্বইয়ে বিবিসির দফতরে এই আয়কর হানা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে টুইট করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও। অন্যদিকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি টুইটে লিখেছেন, ছেলেমানুসি করছে বিজেপি। শিশু সুলভ আচরণ করা হচ্ছে। একদিকে যখন মোদী সরকার জি-২০ সামিটের এক উন্নত দেশ হিসেবে ভারতকে তুলে ধরছে ঠিক তখনই বিবিসির দফতরে এই আয়কর হানা একেবারেই শোভনীয় নয় বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+