বাজিমাত বিরোধী জোটপ্রার্থীর, রাজ্যসভায় নির্বাচনের আগে জোর ধাক্কা বিজেপি শিবিরে

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের আগেই জোর ধাক্কা এনডিএ শিবিরে। এনডিএ-র প্রার্থী জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং এক নির্বাচনে নামার আগে অন্য এক নির্বাচনে হারলেন।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের আগেই জোর ধাক্কা এনডিএ শিবিরে। এনডিএ-র প্রার্থী জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং এক নির্বাচনে নামার আগে অন্য এক নির্বাচনে হারলেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচনে তিনি বিরোধী জোট প্রার্থী টিডিপি প্রার্থী সি এম রমেশের কাছে শতাধিক ভোটে হেরে গিয়েছেন তিনি।

বাজিমাত বিরোধী জোটপ্রার্থীর, জোর ধাক্কা বিজেপি শিবিরে

আবারও সেই প্রার্থীকেই দাঁড় করানো হয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে। হরিবংশ নারায়ণ সিংয়ের হারের পর জল্পনা শুরু হয়েছে, তিনি ফের রাজ্যসভার ডেপুটি নির্বাচনে হারবেন না তো। তাহলে লোকসভার নির্বাচনের আগে বিজেপি শিবিরকে ধাক্কা দিয়ে অনেকটাই অক্সিজেন পেয়ে যাবে বিরোধীরা। সেই লক্ষ্যে বিজেপি শিবির আসরে নেমে পড়েছে। আর তাল ঠুকছে বিরোধীরাও।

পিএসি-তে সাধারণত নির্বাচন হয় না। সাধারণত সর্বসম্মতিক্রমেই মনোননীত হন সদস্যরা। কিন্তু সংসদে এখন এতটাই প্রতিদ্বন্দ্বিতা যে পিএসিতেও নির্বাচন হচ্ছে। আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদেও নির্বাচনের দামাম বেজেছে ২৬ বছর পর। ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে ভোটের দিনক্ষণও।

২০১৯ লোকসভা ভোটের আগে মোদী-শিবিরকে ধাক্কা দেওয়ার রণকৌশল কষছে বিরোধীরা। ফলে ২৬ বছর পর নির্বাচন হতে চলেছে এই পদে। ইতিমধ্যেই এনডিএ প্রার্থী স্থির করেছে। বিরোধীরাও সর্বসম্মতভাবে প্রার্থী স্থির করতে চাইছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছে ৯ আগস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ আগস্ট অর্থাৎ বুধবার।

পরদিনই নির্বাচন। বিরোধী শিবির প্রার্থী দেবে বলে স্পষ্ট করে দেওয়ার পরই শাসক-বিরোধী চাপানউতোর তৈরি হয়ে গিয়েছে। লড়াই এবার হাড্ডাহাড্ডি। কারণ দু-পক্ষই রাজ্যসভায় সমান সমান। দুই পক্ষের বাইরে থাকা দলের সাংসদরাই স্থির করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+