Opinion Poll: ২০২৪-এ এনডিএ-কে কড়া টক্কর ইন্ডিয়ার, শেষ হাসি হাসবে কে জনমত সমীক্ষায় পূর্বাভাস
Opinion Poll: ২০২৪ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বছর ঘুরলেই। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন থাকলেও সর্বত্রই আলোচনা ২০২৪-এর মহাযুদ্ধ নিয়ে। এবারও এনডিএ, নাকি এনডিএ-কে হারিয়ে উঠে আসবে ইন্ডিয়া জোট? এবার স্মল বক্স ইন্ডিয়ার জনমত সমীক্ষায় আভাস কার কপালে পড়বে বিজয় টিকা।
এই জনমত অনুয়ায়ী ইন্ডিয়া বনাম এনডিএ-র লড়াই এবার জোরদার হবে এবং ত্রিশঙ্কু হবে লোকসভা। বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটও এবার ম্যাজিক ফিগার থেকে দূরে রয়ে যাবে। তবে এনডিও এবারও বিরোধী মহাজোট ইন্ডিয়ার থেকে বেশি আসন পাবে।

এনডিএ-র বিরুদ্ধে এবার ইন্ডিয়া জোটে শামিল হয়েছে ২৬টি দল। তা ধরেই এই সমীক্ষা চালিয়েছে স্মল বক্স অফ ইন্ডিয়া। তার নিরিখেই জনমত সমীক্ষায় এবার কাঁটে কা টক্কর হতে চলেছে। এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ইন্ডিয়া জোট। আর এবার দুই শিবিরের বাইরে থাকা দলগুলিই কিংমেকার হবে বলে আভাস সমীক্ষায়।
স্মল বক্স অফ ইন্ডিয়ার সমীক্ষায় আভাস, বর্তমান পরিস্থিতির নিরিখে ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেতে পারে ২৫৫টি আসন। আর ইন্ডিয়া পেতে পারে ২৪৩টি আসন। বাকিদের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৫-এ। এই ফলাফলে স্পষ্ট এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও পক্ষ।
লোকসভার মোট আসনসংখ্যা ৫৪৩। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২। কিন্তু এনডিএ এবং ইন্ডিয়া উভয়েই সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না। এই সমীক্ষা অনুযায়ী ফলাফল হলে উভয় পক্ষের কেউই সরকার গড়তে পারবে না। সরকার গড়তে গেলে তৃতীয় কোনও পক্ষকে সঙ্গে নিতে হবে।
২০১৯-এর লোকসভায় পর্যাপ্ত প্রাধান্য নিয়ে এনডিএ জিতেছিল। বিজেপি একাই পেয়েছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রধান বিরোধী হিসেবে কংগ্রেস ১০০-র নীচে আসন পেয়েছিল। তারপর ছিল ডিএমকে, তৃণমূল কংগ্রেস ইত্যাদি দলগুলি। সে অর্থে কংগ্রেস কোনও লড়াই দিতে পারেনি।
এবার কিন্তু বিরোধীরা একজোট হয়েছে। সেক্ষেত্রে রাজ্যওয়াড়ি আরও ভালো ফল করার আশা করছে বিরোধীরা। বিরোধী ২৬টি দল ইন্ডিয়া জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়ার সংকল্প নিয়েছে। সেখানে কিছু রাজ্যে সমস্যা সমঝোতা নিয়ে সমস্যা থাকলেও ভোট পরবর্তী জোট বজায় থাকলে তা বিজেপি তথা এনডিএ-কে চ্যালেঞ্জে ফেলার মতো সংখ্যায় তারা পৌঁছে যাবে বলে আশাবাদী।
এখন দেখার ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শাসক ও বিরোধীদের সমীকরণ কী দাঁড়ায়। কোন পক্ষে কোন দল থাকে, তাদের জোটবদ্ধতা কতটা দৃঢ় হয়। কিছু ক্ষেত্রে বিজেপি বিরোধী ঐক্য জোরদরা হলে শাসক শিবির যে বিপাকে পড়বে, তা সমীক্ষায় আভাস মিলেছে। সমীক্ষকদের দাবি এর আগের চারটি সমীক্ষাই তারা মিলিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications