বিজেপিকে হারিয়ে কর্নাটকে সহজ জয়ের পথে কংগ্রেস? সমীক্ষায় কার দখলে কত শতাংশ ভোট

একেবারে শেষ মুহূর্তে লোকপোলের মেগা সার্ভে জানিয়ে দিয়েছে কংগ্রেস সহজ জয় পেতে চলেছে কর্নাটক নির্বাচন।বিজেপিকে হারিয়ে কংগ্রেস এবার ক্ষমতায় ফিরতে চলেছে দক্ষিণের রাজ্যে। জনমত সমীক্ষায় কর্নাটকে পালাবদল আভাসের সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কে কত শতাংশ ভোট এবার পেতে চলেছে।

লোক পোলের জনমত সমীক্ষায় প্রকাশ, নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। এবার আর জেডিএসকেও প্রয়োজন হবে না কংগ্রেসের। লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে চলেছে ১২৯ থেকে ১৩৪টি আসন। বিজেপি এবার পেতে পারে ৫৯ থেকে ৬৫টি আসন। আর জেডিএস পেতে পারে ২৩ থেকে ২৮টি আসন। অন্যান্যরা বড়োজোর দুটি আসন।

বিজেপিকে হারিয়ে কর্নাটকে সহজ জয়ের পথে কংগ্রেস, সমীক্ষা

এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪২ থেকে ৪৫ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৩১ থেকে ৩২ শতাংশ ভোট। জেডিএস ভোট পেতে পারে ১৪ থেকে ১৮ শতাংশ। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৫ থেকে ৮ শতাংশ ভোট। লোকপোলের মার্চ মাসের সমীক্ষার থেকেও বেশি আসন ও ভোট নিয়ে কংগ্রেস ক্ষমতা আসবে বলে মেগা সার্ভেতে জানিয়েছে লোকপোল।

কর্নাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ঘুরে মোট ৪৫ হাজার স্যাম্পেল সংগ্রহ করেছে তারা। তার ভিত্তিতেই এই মেগা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা রিপোর্ট তারা প্রকাশ করেছে। ফেব্রুয়ারি থেকে তিন দফা জনমত সমীক্ষা তারা প্রকাশ করল। তিনবারই দেখা গিয়েছে, কংগ্রেসের পক্ষে ফল উন্নীত হয়েছে।

বিজেপিকে হারিয়ে কর্নাটকে সহজ জয়ের পথে কংগ্রেস, সমীক্ষা

যত সময় গিয়েছে ততই কর্নাটক নির্বাচনে পাল্লা ভারী হয়েছে কংগ্রেসের, এমনই আভাস মিলেছে সমীক্ষায়। ভোট শতাংশ কংগ্রেসের পক্ষে লাফিয়ে অনেকটাই বেড়েছে শেষ মুহূর্তের লোকপোল সমীক্ষায়। এর আগের সমীক্ষার থেকে প্রায় তিন শতাংশ ভোট বেশি পেতে পারে বলে জানিয়েছে লোক পোল।

এখানে উল্লেখ্য, কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপির শাসন চলছে কর্নাটকে।

বিজেপিকে হারিয়ে কর্নাটকে সহজ জয়ের পথে কংগ্রেস, সমীক্ষা

এবার কর্নাটকে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া চরমে। তারপর বিজেপিতে নেতৃত্বের কোন্দল শুরু হয়েছিল। তিন বছরের মেয়াদে বিজেপিকে মুখ্যমন্ত্রী বদল পর্যন্ত করতে হয়েছিল। ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর নেতৃত্বেই বিজেপি লড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+