Opinion Poll: ফারাক শুধু ২ শতাংশের, ইন্ডিয়া না এনডিএ—কে জিতবে ২০২৪-এর লোকসভা নির্বাচন, সমীক্ষা

ইন্ডিয়া ও এনডিএ-র ফারাক শুধু ২ শতাংশের। ২০২৪ লোকসভা নির্বাচনের মহাযুদ্ধের ফয়সালা হবে সামান্য ব্যবধানেই। কার কপালে উঠবে বিজয় তিলক, তার আভাস দিল স্মল বক্স অফ ইন্ডিয়া। বছর ঘুরলেই নির্বাচন। তার আগে ২০২৪-এর মহাযুদ্ধে এনডিএ না ইন্ডিয়া-কে জিতবে তা নিয়েই যত জল্পনা।

স্মল বক্স ইন্ডিয়া প্রতিনিয়ত জনমত সমীক্ষায় আভাস দিয়ে চলেছে ২০২৪-এর যুদ্ধে কার পাল্লা ভারী। অন্যান্য জনমত সমীক্ষা বেশিরভাগই যখন বলছে এনডিএ পর্যাপ্ত প্রাধান্য নিয়ে সংখ্যাগরিষ্ঠতা আদায় করে নেবে, তখন স্মল বক্স অফ ইন্ডিয়ার দাবি ত্রিশঙ্কুর দিকে এগোচ্ছে পরিস্থিতি।

২০২৪-এ ইন্ডিয়া ও এনডিএ-র ফারাক ২ শতাংশের

এই জনমত অনুয়ায়ী ইন্ডিয়া বনাম এনডিএ-র লড়াইয়ে কাঁটে কা টক্কর হবে এবার। এনডিও এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি নেতৃত্বাধীন জোটকে চ্যালেঞ্জ দিয়ে ইন্ডিয়া এবার গাড়ে নিঃশ্বাস ফেলবে। তবে উভয়েই ম্যাজিক ফিগার থেকে দূরে রয়ে যাবে বলে আভাস মিলেছে জনমস সমীক্ষায়।

স্মল বক্স অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুয়ায়ী ইন্ডিয়া ও এনডিএ-র ফারাক ২ শতাংশের। এনডিএ এবারের নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পাবে বলে জানিয়েছে সমীক্ষা। আর ইন্ডিয়া পাবে ৪১ শতাংশ ভোট। অন্যান্যদের দখলে যাবে ১৬ শতাংশ ভোট। অর্থাৎ এবারের লড়াইয়ে এনডিএ-র থেকে ইন্ডিয়া পিছিয়ে থাকবে একটু।

স্মল বক্স অফ ইন্ডিয়ার সমীক্ষায় আভাস, বর্তমান পরিস্থিতির নিরিখে ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেতে পারে ২৫৫টি আসন। আর ইন্ডিয়া পেতে পারে ২৪৩টি আসন। বাকিদের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৫-এ। এই ফলাফলে স্পষ্ট এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও পক্ষ।

এনডিএ-র বিরুদ্ধে এবার ইন্ডিয়া জোটে শামিল হয়েছে ২৬টি দল। কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটে আরও দল শামিল হতে পারে বলে মুম্বই বৈঠকের আগে আভাস মিলেছে। তবে এই সমীক্ষা হয়েছে ২৬ দলকে জোটবদ্ধ করে। তার নিরিখেই জনমত সমীক্ষায় এবার কাঁটে কা টক্কর হতে চলেছে বলে আভাস মিলেছে।

লোকসভার মোট আসনসংখ্যা ৫৪৩। সেই নিরিখে ম্যাজিক ফিগার ২৭২। কিন্তু এনডিএ এবং ইন্ডিয়া উভয়েই সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না। এই সমীক্ষা অনুযায়ী ফলাফল হলে উভয় পক্ষের কেউই সরকার গড়তে পারবে না। সরকার গড়তে গেলে তৃতীয় কোনও পক্ষকে সঙ্গে নিতে হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তিন শতাধিক আসনে জিতেছিল বিজেপি। বিজেপি জিতেছিল ৩০৩টি আসনে। দূরবর্তী দ্বিতীয় হয়েছিল কংগ্রেস ৫২টি আসন পেয়ে। তৃতীয় হয়েছিল ডিএমকে, ২৪টি আসনে তারা জিতেছিল।

আর তৃণমূল কংগ্রেস ও ওয়াই এস আর কংগ্রেস চতুর্থস্থানে ছিল ২২টি করে আসন পেয়ে। তারপর ছিল শিবসেনা ১৮টি। জেডিইউ ১৬টি। বিজুব জনতা দল ১২টি। বহুজন সমাজ পার্টি ১০টি এবং সমাজবাদী পার্টি ও এনসিপি ৫টি করে। বাকি সব তার নীচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+