Opinion Poll: কর্নাটকের পর মধ্যপ্রদেশেও কি কংগ্রেসের পালে হাওয়া, কার দখলে কত আসন আভাস সমীক্ষায়

হিমাচল প্রদেশের পর কর্নাটকেও বিজেপিকে পর্যুদস্ত করে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছে কংগ্রেস। এবার কংগ্রেস টার্গেট করেছে মধ্যপ্রদেশকে। বিজেপিও মদ্যপ্রদেশের ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে গ্রাউন্ড জিরো রিসার্চের তরফে একটি জনমত সমীক্ষার রিপোর্ট সামনে এনেছে।

গ্রাউন্ড জিরো রিসার্চের সমীক্ষা আভাস দিয়েছে এখন ভোট হলে কী হতে পারে মধ্যপ্রদেশের ফলাফল। মধ্যপ্রদেশ কার দখলে যাবে তা জানতে গ্রাউন্ড জিরো রিসার্চের টিম মধ্যপ্রদেশে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ৮০টি নির্বাচনী এলাকায় ঘুরে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে।

Madhya Pradesh

সমীক্ষায় মোট ৪০ হাজারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে গ্রাউন্ড জিরো রিসার্চ। এই সমীক্ষা আভাস দিয়েছে, এবারও মধ্যপ্রদেশে পরাজয় নিশ্চিত বিজেপির। আবারও কংগ্রেসই জিতবে মধ্যপ্রদেশের নির্বাচনে।

গ্রাউন্ড জিরো রিসার্চের জনমত সমীক্ষায় আভাস, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসবে কংগ্রেস। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১২৭টি আসন পেতে পারে। এখন ভোট হলে কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াতে পারে ১২২ থেকে ১৩২। অর্থাৎ ১২৭-এর পাঁচটি কম বা পাঁচটি বেশি।

গ্রাউন্ড জিরো রিসার্চ বলছে মধ্যপ্রদেশের ২৩০ আসনের বিধানসভায় বিজেপি ১০০-র মধ্যেই আটকে যেতে পারে। ১১৬টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে দল। সেখানে কংগ্রেস ১২২ থেকে ১৩৩টি আসন পেয়ে এবারও ক্ষমতার দখল নিতে চলেছে। আর বিজেপি পেতে পারে ৯৮টি আসন। এক্ষেত্রে বিজেপি ৯৩টি থেকে ১০৩টি আসন পেতে পারে।

Madhya Pradesh

আর এই সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা পেতে পারে ৫টি আসন। দুটি বেশি কম হতে পারে এই হিসেবে। অর্থাৎ তিন থেকে সাতটি হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন কম পেয়েছিল। এসপি-বিএসপির সমর্থন নিয়ে সরকার গড়লেও তা পড়ে যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিশ্বাসঘাতকতায়।

২০১৮-র নির্বাচনে কংগ্রেস ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় জিতেছিল ১১৪টি আসনে। বিজেপি পায় ১০৯টি আসন। আর বিএসটি দুটি, এসপি একটি এবং নির্দল পায় চারটি আসনে জয়। তবে ত্রিশঙ্কু বিধানসভায় কংগ্রেসই সরকার গড়ে। তবে কংগ্রেস সরকার মাঝপথে পড়ে যায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করেন কংগ্রেসের একাংশ বিধায়কদের সঙ্গে নিয়ে। ফলে কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে যায়। পরবর্তী সময়ে পদত্যাগী কংগ্রেস বিধায়কদের কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি জয়ী হয়। কংগ্রেস সরকারের পতন হয়। বিজেপি সরকার গঠন করে মধ্যপ্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+