Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Opinion Poll: বিজেপির সঙ্গে নেক টু নেক ফাইট, কংগ্রেস কি বাজিমাত করতে পারবে মধ্যপ্রদেশে, আভাস সমীক্ষায়

২০২৩-এর শেষ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে ক্ষমতায় এসেছে তারা। এবার তাদের লক্ষ্য মধ্যপ্রদেশ। লক্ষ্য বিজেপিকে আরও একটা রাজ্য থেকে সরিয়ে বদলা নেওয়া। তারা কি পারবে মদ্যপ্রদেশেও বিজেপিকে হটাতে, কী বলছে সমীক্ষা?

টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষায় আভাস এখন ভোট হলে মধ্যপ্রদেশে কাঁটে কা টক্কর হবে বিজেপি ও কংগ্রেসের। তবে বিজেপির সঙ্গে নেক টু নেক ফাইটে শেষপর্যন্ত কংগ্রেসের কপালেই জয়টিকা উঠতে চলেছে বলে আভাস মিলেছে এই সমীক্ষায়।

কংগ্রেস কি বাজিমাত করতে পারবে মধ্যপ্রদেশে

টাইমস নাউ-নবভারত ইটিজির জনমত সমীক্ষা অনুয়ায়ী বিজেপির সঙ্গে নেক টু নেক ফাইটে কংগ্রেস জিততে পারে ১১৮ থেকে ১২৮টি আসন। বিজেপি সেখানে জিততে পারে ১০২ থেকে ১১০টি আসন। মাত্র ১ শতাংশের ভোট ব্যবধানেই ফারাক গড়ে দিতে পারে উভয়ের। অন্যান্য দল পেতে পারে শূন্য থেকে ২টি আসন।

মধ্যপ্রদেশ মোট বিধানসভা আসন ২৩০টি। ২৩০ আসনের বিধানসভায় ১১৬টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে কোনও দল। সেখানে কংগ্রেস ১১৮ থেকে ১২৮টি আসন পেয়ে এবারও জয়ী হবে বলে আভাস। আর বিজেপি থেমে যাবে সর্বোচ্চ ১১০-এই। তবে খুব স্বল্প ব্যবধান রয়েছে যুযুধান দুই দলের।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল এই রাজ্যে। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন কম পেয়েছিল তারা। এসপি-বিএসপির সমর্থন নিয়ে সরকার গড়লেও তা পড়ে যায় কংগ্রেসেরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিশ্বাসঘাতকতায়।

কংগ্রেস কি বাজিমাত করতে পারবে মধ্যপ্রদেশে

২০১৮-র নির্বাচনে কংগ্রেস ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় জিতেছিল ১১৪টি আসনে। বিজেপি পায় ১০৯টি আসন। আর বিএসটি দুটি, এসপি একটি এবং নির্দল পায় চারটি আসনে জয়। তবে ত্রিশঙ্কু বিধানসভায় কংগ্রেসই সরকার গড়ে। কংগ্রেস ছেড়ে দলবল নিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদান করায় পতন ঘটে কংগ্রেস সরকারের।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগদানের পর কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে যায়। পরবর্তী সময়ে পদত্যাগী কংগ্রেস বিধায়কদের কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি জয়ী হয়। কংগ্রেসের সরকার ফেলে বিজেপি সরকার গঠন করে মধ্যপ্রদেশে। এবার সেই সরকারকে ফেলে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনই কংগ্রেসের লক্ষ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+