Opinion Poll: ২০১৪ লোকসভার পুনরাবৃত্তি ঘটবে ২০২৪-এ, উত্তরপ্রদেশের জনমত সমীক্ষা একনজরে
বছর ঘুরলেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তবু সেসব ছাপিয়ে বারবার আলোচনায় উঠে আসছে লোকসভা নির্বাচন ২০২৪-এর কথা। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষা পর্ব। উত্তরপ্রদেশ নিয়ে এই মর্মে সাম্প্রতিক জনমত সমীক্ষা তাৎপর্যপূর্ণ আভাস দিয়েছে।
২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০১৪-র পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলে আভাস এই জনমত সমীক্ষায়। তাহলে কে কতগুলি আসন পাবে? এবার বিরোধী ২৬টি দল ইন্ডিয়া জোট তৈরি করেছে। ইন্ডিয়া এবার এনডিএ-র বিরুদ্ধে কি টক্কর দিতে পারবে? নাকি আবারও যোগী-রাজ্যে মুখ থুবড়ে পড়বে 'ইন্ডিয়া'র আশা-আকাঙ্খা।

উত্তরপ্রদেশে লোকসভা আসন ৮০টি। তাই ইন্ডিয়া বা এনডিএ-দুই জোটেরই নজর যোগী-রাজ্যে। এই রাজ্যের বিপুল আসনে কে আধিপত্য বিস্তার করতে পারে, তার উপর নির্ভর করবে দিল্লির কুর্সি। জনমত সমীক্ষায় আভাস, উত্তরপ্রদেশে পিএম মোদী আর সিএম যোগীর ম্যাজিক এবারও চলবে।
সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই পেতে পারে ৭০টি আসন। আর এনডএ পেতে পারে ৭৩টি। আর ইন্ডিয়া জোটের দখলে আসতে পারে মাত্র সাতটি আসন। অর্থাৎ বিজেপি এবংব বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবার ২০১৯ তো বটেই ২০১৪-র ফলাফকেও টপকে যেতে পারে বলে আভাস মিলেছে।
সর্বভারতীয় নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের কোনও প্রভাব পড়বে না। কংগ্রেস ছাড়াও উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি রয়েছে ইন্ডিয়া জোটে। আরএলডিও রয়েছে ইন্ডিয়া জোটে। সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ২টি আসন, সমাজবাদী পার্টি ৪টি আসন এবং আরএলডি একটি আসন।
সবথেকে উল্লেখযোগ্য, এবার বিএসপি কোনও আসন দখল করতে পারবে না বলে আভাস মিলেছে সমীক্ষায়। মায়াবতীর দল গতবার ১০টি আসনে জিতলেও এবার খাতাই খুলতে পারবে না উত্তরপ্রদেশে। এখানে উল্লেখ্য, মায়াবতী এখন পর্যন্ত কোনও জোটে শামিল হয়নি। তিনি হতেও চান না। ভোট পরবর্তী সমঝোতাতেই তিনি বিশ্বাসী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৬২টি আসন। তাদের জোটসঙ্গী আপনা দল পেয়েছিল ২টি আসন। আর মহাজোটে থাকা বিএসপি পেয়েছিল ১০টি আসন, ৫টি সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মাত্র ১টি। আর ২০১৪-র নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৭১টি আসন। আপনা দল দুটি আসনে জিতেছিল। আর সমাজবাদী পার্টি ৫টি, কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছিল।












Click it and Unblock the Notifications