Opinion Poll: কংগ্রেস ভোট বাড়ালেও সরকার গড়বে বিজেপি! কোন ইঙ্গিত রাজস্থানের বিধানসভা নির্বাচনে
মরু-রাজ্যের বরাবরের রীতি পরিবর্তন। টানা দু-বার কোনও দলই সরকার গড়তে পারেনি। তাহলে কি এবার আর কংগ্রেসের ভাগ্যে শিকে ছিঁড়বে না। অশোক গেহলট ও শচীন পাইলট ইগো ঝেড়ে ফেলে পরস্পরের হাত ধরলেও কংগ্রেসের পক্ষে কি এবার কঠিন সরকার ধরে রাখা? আভাস মিলল সমীক্ষায়।
সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস, কংগ্রেস এবার ভোট বাড়লেও সরকার গড়তে পারবে না। সরকার গড়বে বিজেপি! রাজস্থানের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই ইঙ্গিত মিলল সমীক্ষায়। এবিপি-সি ভোটেরর সমীক্ষায় পূর্বাভাস, এবার কংগ্রেস তাদের ভোট শতাংশ বাড়িয়েও পরাজয়ের সম্মুখীন হবে।

সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। এই ভোট গতবারের তুলনায় ১.৭ শতাংশ বেশি। কিন্তু বিজেপি এবার কংগ্রেসের থেকেও বেশি ভোট পেয়ে সরকার গড়বে। বিজেপি ৪৫.৮ শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষায় আভাস দিয়েছে। এই ভোট ২০১৮-র তুলনায় ৭ শতাংশ বেশি।
নির্দল ও বিএসপি গতবার ১৩.৫ শতাংশ ভোট পেয়েছিল। এবার বিএসপি সে অর্থে দাগ কাটতে পারবে না। বিএসপি ৬টি আসন পেয়েছিল, নির্দলের দখলে গিয়েছিল ১৩টি আসন। আর ২০১৮-র নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১০০টি আসন। বিজেপির দখলে গিয়েছিল ৭৩টি আসন। এছাড়া আরএলপি তিনটি, সিপিএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি দুটি করে এবং আরএলডি একটি আসন পেয়েছিল।
এবার এই সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১০৯টি থেকে ১১৯টি আসন। আর কংগ্রেসের দখলে যেতে পারে ৭৮ থেকে ৮৮টি আসন। এখানে উল্লেখ্য, ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। বিএসপি এবার বড়োজোর পেতে পারে ২টি আসন। অন্যান্যরা শূন্য।












Click it and Unblock the Notifications