বড় নাশকতা রুখল অসম পুলিশ, বিপুল বিস্ফোরক সহ জালে 'আনসারুল্লাহ বাংলা টিমে'র দুই জঙ্গি
Militant Arrest-Operation Praghat: 'অপারেশন প্রঘ্যাত', অসম পুলিশের হাতে গ্রেফতার আরও দুই জঙ্গি। একজনের নাম আবুল জাহির শেখ এবং মির্দা বলে খবর। ধৃত দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের (Ansarullah Bangla Team (ABT) সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক, বন্দুক এবং গুলি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।
এমনকী আইইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম, হ্যান্ড গ্র্যানেড সহ বিপুল নথি উদ্ধার হয়েছে বলেও খবর। অসম এসটিএফের দাবি, বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল ধৃত দুই জঙ্গির। বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম ধৃত দুজনকে দিয়ে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল (Militant Arrest-Operation Praghat)।

কিন্তু তার আগেই পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল এই দুই জঙ্গি। ইতিমধ্যে ধৃতদের জেরা শুরু করেছে। কীভাবে কোথায় নাশকতার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা চলছে। এমনকি আর কোথাও কোনও টিমের সদস্য লুকিয়ে আছে কিনা তাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই 'অপারেশন প্রহ্লাদ' নামে বিশেষ অভিযান শুরু করে অসম পুলিশের এসটিএফ। আর সেই সূত্র ধরে গত কয়েকদিনে মোট ৮ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। যার মধ্যে থেকে মুর্শিদাবাদ থেকে দুজনকে সন্দেহভাজন জঙ্গিকে ধরে পুলিশ। ধৃত আটজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করেই আরও বেশ কিছু তথ্য উঠে আসে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালায় তদন্তকারীরা।
জানা যায়, অসমের কোকরাঝাড় এলাকা থেকে আবুল জাহির শেখ এবং মির্দা বলে দুই জঙ্গিকে গ্রেফতার করে অসম এসটিএফ। অন্যদিকে আরও এক জঙ্গির বাংলা যোগের তথ্য সামনে আসছে। সূত্রের খবর, ABT-র প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে অসমে ধৃত শাহ রাডির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, অভিযানে ধৃত নুর ইসলাম মণ্ডলের সঙ্গেও যোগ ছিল বলে দাবি। আর সেই গত কয়েকমাসে একাধিকবার নুর ইসলাম মণ্ডল বাংলায় এসেছে বলে দাবি।
পেশায় সে রাজমিস্ত্রি! ফলে বিভিন্ন কাজের অছিলয়ায় সে ঘুরে বেরিয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও ধৃত নুর ইসলাম একাধিকবার করে গিয়েছে বলেও জানতে পারা গিয়েছে। ইতিমধ্যে অসমে গ্রেফতার এই নুর ইসলাম মণ্ডলকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলেই খবর। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরা করে ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের বিষয়ে আরও তথ্য জানতে পারা যাবে।












Click it and Unblock the Notifications