কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে উদ্ধার আরেক জঙ্গির দেহ

রবিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় খতম করা হয় ৩ জঙ্গিকে। মৃত জঙ্গিদের মধ্যে প্রথমে ২ জনের দেহ উদ্ধার করা গেলেও, পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়।

রবিবার কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় খতম করা হয় ৩ জঙ্গিকে। মৃত জঙ্গিদের মধ্যে প্রথমে ২ জনের দেহ উদ্ধার করা গেলেও, পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়। পুলওয়ামার লেথপোরাতে সিআরপিএফ ক্যাম্পের একটি চারতলা বিল্ডিং এর মধ্যে উদ্ধার হয় ওই জঙ্গির দেহ।

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে উদ্ধার আরেক জঙ্গির দেহ

৩১ ডিসেম্বর ভোররাতে ক্যাম্পে চালানো জইশ জঙ্গিদের এই ফিদায়েন হামলায় নিরাপত্তাবাহিনীর পাল্টাগুলিতে মারা যায় আরও ২ জঙ্গি। এদের মধ্য়ে একজন দশম শ্রেনীর ছাত্র ,তথা কাশ্মীর পুলিশের এক কনস্টেবলের ছেলে ফরদিন। জানা গিয়েছে,তিন মাস আগে ফরদিন জঙ্গি শিবিরে যোগ দিয়েছে বলে দাবি সূত্রের। ত্রালের বাসিন্দা ফরদিনের পরিচিতি নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, ঘটনার প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে , এই হামলার সঙ্গে জড়িত সমস্ত জঙ্গিদেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। মৃত আরেক জঙ্গি,মনজুর বাবা দ্রুবগামের বয়স ২২ বছর। রবিবার সিআরপিএফ ক্য়াম্পে জইশ জঙ্গিদের ফিদায়েন হামলায় খোদ পুলিশের ঘরের ছেলের নাম উঠে আসায়, তা নিরাপত্তাবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে।

উল্লেখ্য,রবিবারে ৩১ ডিসেম্বর ক্যাম্পে জঙ্গিদের হামলায় মারা যান ৫ জন জওয়ান। শহীদ জওয়ানদের বলিদান বৃথা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিকে, দিল্লিতে স্বরাষ্ট্রন্ত্রকের এই বার্তার মধ্যেই ওই হামলার সঙ্গে জড়িত বাকি জঙ্গিদের খুঁজতে, গোটা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+