Haryana Assembly Election Result 2024: ২০০ দিন মুখ্যমন্ত্রী পদে থেকেই ম্যাজিক, হরিয়ানা জয়ে কামাল করলেন সাইনি
হরিয়ানায় ফের সরকারে ফিরছে বিজেপি। এই নিয়ে তৃতীয়বার। এই প্রথম এমনটা ঘটল হরিয়ানায়। কোনও একটি রাজনৈতিক দল হ্যাট্রিক গড়ল কৃষি প্রধান এই রাজ্যে। সব বুথ ফেরত সমীক্ষা ফেল হয়ে গিয়েছে। সবটাই ওলট পালট করে দিয়েছে জনতার রায়। কৃষক আন্দোলন যে বিজেপির ভোট ব্যাঙ্কে দাঁত ফোটাতে পারেনি সেটা প্রমাণ করে দিয়েছে হরিয়ানার মতো কৃষি প্রধান রাজ্য।
আর হরিয়ানায় বিজেপির এই ভোট ব্যাঙ্ক ধরে রাখার নেপথ্যে রয়েছে কে? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মাত্র ২০০ দিন মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন নয়াব সিং। তার কামাল ভোট বাক্সে করে দেখিয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের ২ মাস আগে মনোহর লাল খট্টরকে সরিয়ে নায়াব সাইনিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল বিজেপি।

আর হরিয়ানায় বিজেপির এই ভোট ব্যাঙ্ক ধরে রাখার নেপথ্যে রয়েছে কে? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মাত্র ২০০ দিন মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন নয়াব সিং। তার কামাল ভোট বাক্সে করে দেখিয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের ২ মাস আগে মনোহর লাল খট্টরকে সরিয়ে নায়াব সাইনিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল বিজেপি।
একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা নেতা নায়াব সাইনি। তবে সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরে মাত্র ৫টি আসন হরিয়ানায় পেয়েছিল বিজেপি। অত্যন্ত হতাশাজনক ছিল সেই ফলাফল। সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসানোর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায় বলে অনেকেই সমালোচনা শুরু করেছিলেন। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব ভরসা রেখেছিল সাইনির উপরে। সেই ভরসার মর্যাদা রেখেছেন সাইনি। হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট ব্যাঙ্ক ফিরিয়ে দিয়েছেন তিনি।
২০০ দিন মুখ্যমন্ত্রী পদে থেকে এক প্রকার কামাল দেখিয়েছিলেন তিনি। হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের পরে সাইনি বলেছেন, হরিয়ানা বিজেপির হাতছাড়া হলে সম্পূর্ণ দায় তার হতো। কিন্তু হরিয়ানার মানুষ সেটা হতে দেননি। সেকারণে তাঁর কাছে এই নির্বাচন কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে কিছু কম ছিল না বলে জানিয়েছেন সাইনি।
শোনা যায় নাকি খট্টরের মরামর্শ নিয়েই সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল বিজেপি। সেই ভরসা যে সঠিক ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন সাইনি। বিজেপির এই জয় অনেকটা সাইনির নিরলস পরিশ্রমের ফল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications