পটনায় মহাজোটের সভায় একমাত্র তারকা মমতা
রবিবার দুপুরে পটনার গান্ধী ময়দানে লালুপ্রসাদ যাদবের উদ্যোগে মহাজোটের সভা। সভার তারকা বলতে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার দুপুরে পটনার গান্ধী ময়দানে লালুপ্রসাদ যাদবের উদ্যোগে মহাজোটের সভা। সভার তারকা বলতে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদী হটাও-এর অভিযান শুরু হবে। কংগ্রেসের তরফে রাহুল-সনিয়াকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা যেতে পারছেন না। কংগ্রেসের তরফে হাজির থাকবেন গুলাম নবি আজাদ। অন্যদিকে যেতে পারছেন না মায়াবতীও। তবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত থাকার কথা জানিয়েছেন।

লালুপ্রসাদ, তেজস্বী, শারদ যাদবের কাট আউটের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিশাল কাটআউট। আরজেডি সমর্থকদের মুখে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
এই সভার পরিকল্পনা যখন করা হয়েছিলে সেই সময় নীতীশ ছিলেন লালুর পাশে। এখন নীতীশ সরে গেলেও তাঁর দলের বিক্ষুব্ধ নেতা শারদ যাদব রয়েছেন লালুর পাশে।

মহাজোটের নামে সভায় যিনিই হাজির থাকুন না কেন, তৃণমূলের আশা, পটনার সভা থেকেই মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications