ভ্যাকসিনের ভাঁড়ার শূন্য, মাত্র ৬টি রাজ্যে শুরু ১৮ বছরের উর্ধ্বের টিকাকরন, বঙ্গের কী অবস্থা জেনে নিন

ভ্যাকসিনের ভাঁড়ার শূন্য, মাত্র ৬টি রাজ্যে শুরু ১৮ বছরের উর্ধ্বের টিকাকরন, বঙ্গের কী অবস্থা জেনে নিন

ভ্যাকসিন সংকট একাধিক রাজ্যে। ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণের কর্মসূচির প্রথম দিনেই ধাক্কা। মাত্র ৬ রাজ্যেই হচ্ছে টিকাকরণ। পশ্চিমবঙ্গেরও সেই দশা। জেলার কথা তো ছেড়েই দেওয়াই ভাল। কলকাতা শহরের কোনও সরকারি হাসপাতালে ১৮ বছরের উর্ধ্বে কারোর করোনা টিকাকরণ হচ্ছে না। ভ্যাকসিন সংকটইএর একমাত্র কারণ বলে জানানো হয়েছে।

ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকট

গত কয়েকদিন ধরেই তীব্র ভ্যাকসিন সংকট চলছে দেশে। অধিকাংশ রাজ্যেই করোনা ভ্যাকসিনের ভাঁড়ার শেষ। কোনও কোনও রাজ্যে কেবল ভ্যাকসিনের সেকেন্ড ডোজ চলছে। অর্থাৎ প্রথম ডোজ বন্ধ হয়ে গিয়েছে। আবার কোনও কোনও রাজ্যে কেবল প্রথম ডোজের টিকাকরণ চলছে।

রাজ্যে হচ্ছে না টিকাকরণ

রাজ্যে হচ্ছে না টিকাকরণ

আজ থেকেই দেশে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ শুরু হওয়ার কথা। কিন্তু তীব্র ভ্যাকসিন সংকটের কারণে আজ থেকে হচ্ছে না টিকাকরণ। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে রাজ্যের সব হাসপাতাল গুলিকেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভ্যাকসিন না আসা পর্যন্ত কোনও হাসপাতালেই টিকাকরণ হবে না। এমনকী বেসরকারি হাসপাতাল গুলিতেও হচ্ছে না ১৮ বছরের উর্ধ্বে কারোর করোনা টিকাকরণ।

মাত্র ৬টি রাজ্যে চলছে টিকাকরণ

মাত্র ৬টি রাজ্যে চলছে টিকাকরণ

১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে মাত্র ৬টি রাজ্যে। উত্তর প্রদেশ, রাজস্থান, ওড়িশায় চলছে টিকাকরণ। উত্তর প্রদেশের মাত্র কয়েকটি জায়গায় টিকাকরণ শুরু হয়েছে। কানপুর, লখনউ,প্রয়াগরাজ, বারাণসী, রায়বরেলি,গোরখপুর,মেরঠেই কেবল মাত্র হচ্ছে টিকাকরণ। রাজস্থানের মাত্র তিনটি জেলায় শুরু হয়েছে টিকাকরণের কাজ। আজমেঢ়,জয়পুর এবং যোধপুর। গুজরাত সরকার মাত্র ১০িট জেলায় টিকাকরণ শুরু করতে পেরেছে।

একাধিক রাজ্যে ভ্যাকসিন সংকট

একাধিক রাজ্যে ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকটের কারণে একাধিক রাজ্যে করোনা টিকাকরণের কর্মসূচি হচ্ছে না। তার মধ্যে পশ্চিমবঙ্গ যেমন আছে। তেমন আছে কর্নাটক,অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়,তামিলনাড়ুও। করোনা টিকার পর্যাপ্ত না পাওয়া পর্যন্ত ১৮ বছরের উর্ধ্বে কারোর করোনা টিকাকরণ হবে না বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+