পাকিস্তানে হামলার প্রস্তুতি! মোদী ছাড়াও জানতেন এই ছয়জন
মঙ্গলবার ভোরে ৩.৪০ থেকে ৩.৫৩। পুলওয়ামা হামলায় ১২ দিনের মাথায় ১৩ মিনিটের অভিযান চালায় ভারতের চারটি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান।এই হামলার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও জানতেন আরও ৬ জন।
মঙ্গলবার ভোরে ৩.৪০ থেকে ৩.৫৩। পুলওয়ামা হামলায় ১২ দিনের মাথায় ১৩ মিনিটের অভিযান চালায় ভারতের চারটি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান। এই অভিযানে ৩২৫ জনের বেশি জঙ্গি মারা গিয়েছে বলে দাবি ভারতের। তবে আগের দিন সন্ধেতেই হামলা নিয়ে ভবিষ্যত ঠিক হয়ে গিয়েছিল। এই হামলার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও, জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভাল, তিনি বাহিনীর প্রধান এবং দুই গোয়েন্দা বাহিনীর শীর্ষ কর্তা।

১৩ মিনিটের অভিযান। তাতেই বালাকোট, মুজফফরাবাদ, চাকোটির জঙ্গি ঘাটি। বালাকোটে সৈয়দ আহমেদের ট্রেনিং ক্যাম্প ধ্বংস হয়ে যায়।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় ৪০ জন সিআরপিএফ জওয়ানের। এরপর থেকেই জবাব দেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। আগের দিন অর্থাৎ সোমবার সন্ধেয় নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্ট অজিত দোভাল, তিনি বাহিনীর প্রধান এবং দুই গোয়েন্দা বাহিনীর শীর্ষ কর্তাও হাজির ছিলেন। সেখানেই পরের দিনের ভোরের হামলা নির্দিষ্ট হয়ে যায়।












Click it and Unblock the Notifications