দেশের একমাত্র বিরোধী-শূন্য রাজ্য, যেখানে বিরোধী দলও সরকারি দলের সমর্থক
অন্য রাজ্যে বিজেপির প্রবল বিরোধী হওয়া সস্ত্বেও নাগাল্যান্ডে তারা বিজেপি-এনডিপিপি জোট সরকারের সমর্থক। তারা কেউ এ রাজ্যে নেফিউ রিও সরকারের বিরোধিতা করবে না।
বিরোধীরাও এখানে শাসক দলের সমর্থক। আজব সমর্থন উত্তর-পূর্বের এক রাজ্যে। এ রাজ্যে একাধিক বিরোধী দল থাকলেও, তারা কেউ বিরোধী আসনে ৬বসছেন না, সবাই তারা শাসদক দলকে সমর্থনের কথা ফলাও করে জানিয়ে দিল। এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল উত্তর-পূর্বের নাগাল্যান্ডে।

সমর্থনের হিড়িক পড়ে গেল নাগাল্যান্ডে
এবার বিজেপি-জোট পর্যাপ্ত প্রাধান্য নিয়ে জিতেছে নাগাল্যান্ডে। আর ভোটের আগে বিভিন্ন বিরোধী দল জোরদার লড়াই দিলেও, ভোটের পরই তারা সমর্থন করেছে বিজেপি ও এনডিপিপি জোট সরকারকে। নেফউ রিও টানা পাঁচবারের মুখ্যমন্ত্রী হিসেবে এখানে শপথ নেওয়ার পরই তাঁকে সমর্থনের হিড়িক পড়ে গেল নাগাল্যান্ডে।

বিরোধী-শূন্য সরকার নাগাল্যান্ডে
অন্য রাজ্যে বিজেপির প্রবল বিরোধী হওয়া সস্ত্বেও নাগাল্যান্ডে তারা বিজেপি-এনডিপিপি জোট সরকারের সমর্থক। তারা কেউ এ রাজ্যে নেফিউ রিও সরকারের বিরোধিতা করবে না। অর্থান নাগাল্যান্ডে বিরোধিতাহীন সরকার চলবে। এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিজেপি-এনডিপিপি জোট অন্য রাজনৈতিক দলগুলিকেও নিজেদের দিকে টেনে বিরোধী-শূন্য সরকার গড়ার কথা জানিয়েছে।

সবাই নাগাড়ে সমর্থন দিল বিজেপি-এনডিপিপি জোটকে
এই নিযে তৃতীয়বার এমন ঘটনা ঘটল। ২০২১-এও বিজেপি-এনডিপিপি জোট বিরোধী শূন্য সরকার গড়তে সমর্থ হয়েছিল। সেবার নির্বাচনের পর তিন বছর লেগেছিল রাজ্যকে বিরোধী শূন্য করতে। ২০১৫ সালেও বিরোধীশূন্য হয়েছিল নাগাল্যান্ড। ২০২৩-এ একেবারে সরকার গড়ার সঙ্গে সঙ্গেই বিরোধী শূন্য হয়ে গেল নাগাল্যান্ড। সবাই নাগাড়ে সমর্থন দিয়ে বসল বিজেপি-এনডিপিপি জোট সরকারকে।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের কে কত আসনে জেত
নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ১২টি আসনে জয় পায়। আর তাদের জোটসঙ্গী এনডিপিপি পায় ২৫টি আসন। এর বাইরে ২৩টি আসন দখল করে ৬টি দল ও নির্দল মিলিয়ে। তারপর ৬টি দল ও নির্দল বিধায়কদের নিজেদের দিকে টেনে নিতে সমর্থ হল বিজেপি ও এনডিপিপি। কংগ্রেস নাগাল্যান্ডে শূন্য হয়ে যাওয়ার পর কার্যত কোনো বিরোধী থাকল না।

নিঃশর্ত সমর্থন দেয় বিজেপি-এনডিপিপি জোটকে
নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার গড়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাকি দলগুলির প্রত্যেকেই তাদের সমর্থন জানিয়েছে। বিজেপি ও এনডিপিপি ছাড়াও এনসিপি এখানে সাতটি আসনে জেতে। এছাড়া এনপিপি পাঁচটি, এলজেপি (রামবিলাস), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং আরপিআই (আটাওয়ালে) দুটি করে, জেডিইউ একটি এবং নির্দল চারটি আসনে জয়ী হয়। সরকার গঠনের আগেই তাঁদের বেশিরভাগ নিঃশর্ত সমর্থন দেয় বিজেপি-এনডিপিপি জোটকে।

বিজেপি জোটকে সমর্থনের চিঠি নাগাল্যান্ডে
এখানে উল্লেখ্য, এই প্রথম নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এতগুলি রাজনৈতিক দল জয়ের মুখ দেখেছে। এলজেপি (রামবিলাস) এবং আরপিআই (আটাওয়ালে) রাজ্য রাজনীতিতে এই প্রথমবার লড়াই করল। প্রথমবারই তারা জয়ী হয় একাধিক আসনে। এলজেপি (রামবিলাস), আরপিআই (আটাওয়ালে) ও জেডিইউ বিজেপি জোটকে সমর্থনের চিঠি দেয় শপথের আগেই।

‘সর্বদলীয় সরকার’ তৈরি হল নাগাল্যান্ডে!
এনসিপি এ রাজ্যে তৃতীয় বৃহত্তম দল হয়েছে। শনিবার নেফিউ রিও-এর নেতৃত্বাধীন এনডিপিপি-কে তারাও 'নিঃশর্ত' সমর্থন দিয়েছে। এনপিএফের দুই সদস্যেরও সমর্থন পেয়েছেন নেফিউ সরকার। নাগাল্যান্ডে বিজয়ী সমস্ত রাজনৈতিক দলই এনডিপিপি-বিজেপি জোটকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আর একটি 'সর্বদলীয় সরকার' তৈরি হল বলা যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications