Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NITI Aayog Meet: আমাকে বলতে দেওয়া হয়নি, নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন মমতা

নীতি আয়োগের বৈঠক থেকে মাঝ পথেই বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে অভিযোগ করেন, তাঁর মাইক মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিরোধী দলের মধ্যে একমাত্র তিনি গিয়েছিলেন বৈঠকে। সেখানে মোদী সরকার তাঁর কথা শোনার অপেক্ষায় তাঁর মাইক পাঁচ মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয় বল অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বেরিয়ে আসেন। এবং সাংবাদিকদের বলেন আমি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি।

Mamata banerjee

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁকে বলতে না দেওয়া হলে তিনি মাঝ পথ থেকে বেরিয়ে আসবেন। শনিবার সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হয়েছিল বৈঠক। তাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি যাননি। কাজেই ইন্ডিয়া জোটের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নীতি আয়োগের বৈঠকে।

ইন্ডিয়া জোটের কোনও মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি। বাজেটে অবিজেপি রাজ্যগুলির সঙ্গে বঞ্চনার অভিযোগ ওঠে। সেকারণে কেরল, কর্নাটক, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরা যোগ দেননি বৈঠকে। কেবল মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই গিয়েছিলেন। গতকাল বৈঠকে যাওয়ার আগে থেকেই নীতি আয়োগের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন প্ল্যানিং কমিশন বাতিল করে নীতি আয়োগ গড়েছিল মোদী সরকার। কিন্তু রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কোনও কাজই করে না নীতি আয়োগ। তাদের কোনও ক্ষমতাই নেই বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে নীতি আয়োগ বাতিল করে প্ল্যানিং কমিশন চালু করার দাবি জানিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আসবেন বৈঠকে যোগ দিতে। কিন্তু বাস্তবে দেখা যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি হেমন্ত সোরেন। বিরোধী দলের নেতাদের মধ্যে একা মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়েই নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া। আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া এই সব নিয়ে তিনি যখন বলতে শুরু করেন তখন তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ২০ মিনিটে বলতে দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকেও বলতে দেওয়া হয়েছে। কিন্তু তিনি যখন বলতে শুরু করেন তখন পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+