৩৯ লাখ বেকারের মধ্যে চাকরি পেয়েছে ২১ জন! বিস্ফোরক ছবি বিজেপি শাসিত রাজ্যে

এমপ্লয়মেন্ট অফিসের রিপোর্ট বলছে রাজ্যজুড়ে বেকার যুবক-যুবতীর সংখ্যা ৩৯ লাখ! আর সেই রাজ্যে গত তিন বছরে কত জন চাকরি পেয়েছেন জানেন? মাত্র ২১ জন। এমনই ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশে। কর্মসংস্থানের জন্যেই রাজ্যজুড়ে এমপ্লয়মেন্ট অফিস তৈরি করা হয়েছিল। গত ২০২০ এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত সেই সমস্ত অফিসের মাধ্যমে গোটা রাজ্যে চাকরি হয়েছে মাত্র ২১ জনের।

৩৯ লাখ বেকারের মধ্যে চাকরি পেয়েছে ২১ জন!

গত ১লা মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক মেবারাম জাতঘ ( Mevaram Jatav ) এর করা এক প্রশ্নের উত্তরে এমনটাই তইথ্য দিয়েছে সে রাজ্যের সরকার। যদি হিসেব করে দেখা যায় যে এক একজনকে চাকরি দিতে সরকারের পকেট থেকে ঠিক কত টাকা খরচ হচ্ছে যদি দেখা হয় তাতে দেখা যাবে জন প্রতি সেই খরচ ৮০ লাখ।

মধ্যপ্রদেশে মট ৫২ টি জেলাতে একাধিক এমপ্লয়মেন্ট অফিস রয়েছে। সেখানে জমা পড়ে আবেদনের সংখ্যা লক্ষাধিক। শিক্ষিত আবেদনকারীর সংখ্যা ৩৭ লাখ ৮০ হাজার ৬৭৯। অন্যদিকে নিরক্ষর আবেদনকারীর সংখ্যা এক লাখ ১২ হাজার ৪৭০। আর সেই সব আবেদনকারীর মধ্য থেকে চাকরি দেওয়া হয়েছে মাত্র ২১ জনকে। যা রীতিমত চমকে দেওয়ার মতো তথ্য। বিভিন্ন সরকারি দফতরে চাকরি পেয়েছেন ওই ২১ জন।

বিরোধী দল কংগ্রেস বেকারত্ব নিয়ে শাসকদলের বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলেছে। আর এর মধ্যে এই তথ্য বিস্ফোরক বলেই দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, শাসক বিজেপির কাছেও রীতিমত অস্বস্তির কারণ। চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশে নির্বাচন হওয়ার কথা। আর সেই ভোটের আগে এই তথ্য যে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবে তা এক কথায় মেনে নিচ্ছেন রাজনৈতিক কারবারিরা। এমনকি এজন্যে বিজেপির ভরাডুবি না হয়ে যায়!!! সেই তথ্যও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ

গোটা রাজ্যে এই এমপ্লয়মেন্ট অফিসগুলি চালাতে মাত্র তিন বছরে খরচ হয়েছে ১৬.৭৪ কোটি টাকা। এই প্রসঙ্গ কংগ্রেস নেতা টিসি শর্মা বলেন, টাকা নয়ছয় করছে শাসকদল। ক্রমশ ঋণের বোঝা বাড়িয়ে মধ্যপ্রদেশে পুরো সিস্টেমটাই শেষ হতে বসেছে।। এমনকি মধ্যপ্রদেশের সরকারকে সার্কাস বলেও কটাক্ষ করেছেন ওই কংগ্রেস নেতা। এমনকি রাজ্যে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন টিসি শর্মা।

তবে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছে। শাসকদলের বিধায়ক গৌরি শঙ্কর বিশেন বলেন, শিবরাজ সিং চৌহাণ পঞ্চম বারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন সরকারের প্রতিশ্রুতি এবং পরিষেবার মধ্যে বিশেষ ফারাক নেই। বিধায়কের কথায়, যখন হয়েছে বলা হয়েছে চাকরি দিচ্ছি তখন আপনাদেরও খতিয়ে দেখা উচিৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+