৩০টি কেন্দ্রে মাত্র ১ দিনের কয়লা মজুত! কিন্তু পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি বিদ্যুৎ সচিবের
৩০টি কেন্দ্রে মাত্র ১ দিনের কয়লা মজুত! কিন্তু পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি বিদ্যুৎ সচিবের
দিন যত যাচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। এদিকে এখনও দেশে বিদ্যুৎ সঙ্কট মেটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে। সরকার নিশ্চিন্ত থাকতে বললেও বর্তমানে কিছুতেই কাটছে না উদ্বেগ। কয়লা সঙ্কটের জেরে দেশে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে। অদূর ভবিষ্যতে, দেশে বড়সড় বিদ্যুৎ বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক রাজ্য। যদিও তারপরেও নতুন করে আশ্বাসবাণী দিতে দেখা গেল কেন্দ্রের বিদ্যুৎ সচিব অলোক কুমারকে।

৩০টি কেন্দ্রে মাত্র একদিনের কয়লা মজুত
এদিকে কয়লার অভাবে গোটা অক্টোবরেই বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হতে পারে, এরকম একটি আশঙ্কার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দেয় কেন্দ্রের কয়লা ও বিদ্যুৎ মন্ত্রক। এদিকে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ বা সিইএ তাদের সাম্প্রতিক রিপোর্টে জানাচ্ছে ১৬টি বিদ্যুৎ কেন্দ্রে কোনও কয়লা মজুত নেই। ৩০টি কেন্দ্রে মাত্র একদিনের কয়লা মজুত আছে। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

কী বলছেন কেন্দ্রের বিদ্যুৎ সচিব
এদিকে আবার কেন্দ্রের বিদ্যুৎ সচিব অলোক কুমারের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নাকি স্বাভাবিক রয়েছে। তবে বেশ কিছু জায়গায় যে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়েছিল তা মেনে নিয়েছেন তিনি। তবে এর জন্য তিনি আবার বিভিন্ন রাজ্যের কয়লার পরিমাণে পার্থক্যের দিকে আঙুল তোলেন। সেই কারণেই বিদ্যুতের ঘাটতি ক্রমেই বাড়ছে বলে মত তাঁর। তার দাবি কিছু রাজ্যে কয়লার পরিমাণ অত্যন্ত বেশি। কিছু রাজ্যে আবার কয়লার পরিমান বেশ কম। আর এই অসামঞ্জস্যতার কারণেই ক্রমেই বাড়ছে ঘাটতি।

নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি
তবে অলোক কুমারের দাবি বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সাময়িকভাবে সমস্যা হলেও এখন বিষয়টি এখন সরকারের আয়ত্তের মধ্যে রয়েছে বলে দাবি তাঁর। তবে কয়লা সঙ্কটের জেরে সকলের সমালোচনার মুখে কেন্দ্র পড়লেও এবার রাজ্যের কোর্টে বল ঠেললেন অলোক কুমার। ঘুরিয়ে দোষ চাপালেন রাজ্যগুলির উপর। তাঁর মতে, কয়লা সমস্যার জন্যে রাজ্যগুলিও দায় এড়াতে পারে না। অনেক রাজ্যেরই বিশাল পরিমাণ বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। তা এখনও পর্যন্ত মেটাতে পারেনি বিভিন্ন রাজ্য।

বাড়ছে উদ্বেগ
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বর্তমানে সারা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী দেশ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে চিন। কিন্তু ভারতের এই সমস্যা নজর কেড়েছে গোটা বিশ্বেরই। এদিকে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভবিষ্যতে যে আর সমস্যা হবে না, সে বিষয়ে তাঁর কোনও সন্দেহ নেই। যদিও অলোক কুমারের দাবি কয়লার জোগান নাকি পর্যান্ত পরিমাণেই রয়েছে।












Click it and Unblock the Notifications