অনলাইনে আধার-মোবাইল সংযোগের জন্য পিছনো হল সময়, বিস্তারিত জেনে নিন

১ ডিসেম্বর নয়, ১ জানুয়ারি থেকে অনলাইনে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করা যাবে। শুক্রবার সরকারি তরফে এমনটাই জানানো হয়েছে।

১ ডিসেম্বর নয়, ১ জানুয়ারি থেকে অনলাইনে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করা যাবে। শুক্রবার সরকারি তরফে এমনটাই জানানো হয়েছে।

অনলাইনে আধার-মোবাইল সংযোগের জন্য বাড়ানো হল সময়

টেলিকম মন্ত্রকের তরফে টেলিকম কোম্পানিগুলিকে ১ ডিসেম্বর থেকে অনলাইনে মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করতে বলা হয়েছিল। যদিও এক্ষেত্রে টেলিকম কম্পানিগুলি আরও বেশি সময় চাওয়ায় সময় একমাস পিছিয়ে দেওয়া হয়।

টেলিকম মন্ত্রক টেলিকম সংস্থাগুলিকে অনাবাসী ভারতীয়, ৭০ বছরের ওপর বয়স্ক নাগরিক যাঁদের আধার নেই, কিংবা আধারের অন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যাঁদের আধার নম্বরের সঙ্গে যাঁদের মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে, তারা ১৪৫৪৬ নম্বরে আইভিআরএস( ইন্টারাকটেভি ভয়েস রেসপন্স সিসটেম)-এর মাধ্যমে ওটিপি পেতে পারেন, তাঁদের নম্বর রি-ভেরিফাই করতে।

বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে টেলিকম মন্ত্রক উপাও বাতলে দিয়েছে। বয়স্ক নাগরিক যাঁদের আধার নেই, কিংবা আধার থাকলেও, মোবাইল নম্বর ইউআইডিএআই-এ রেজিস্টার করা নেই, কিংবা যাঁরা শারীরিক ভাবে অক্ষম তাঁদের ক্ষেত্রে, রি-ভেরিফিকেশনের জন্য বিভিন্ন কোম্পানির ওয়েবাসাইটে পাওয়া কাস্টোমার অ্যাকুইজিশন ফর্ম পূর্ণ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+