Onion Price: নতুন বছরে কমবে দামের ঝাঁঝ, সুখবর শোনাল মোদী সরকার
পেঁয়াজের দামের ঝাঁঝে নাকের জলে চোখের জলে অবস্থা দেশবাসীর। সেই যে শুরু হয়েছে জুন মাস থেকে পেঁয়াজের দাম বৃদ্ধি। সেটা কিছুতেই কমতে চাইছে। দামের কাঁটা কিছুতেই ৭০-৮০ টাকার নীচে নামছে না। দাম কমাতে বাইরে রপ্তানিও কমিয়ে দিয়েছে মোদী সরকার কিন্তু তাতে কিছুতেই সমস্যার সুরাহা হচ্ছে না।
তবে এবার নাকি পেঁয়াজের দাম কমবে। জানুয়ারি মাস থেকে নাকি ৪০ টাকা কেজির নীচে নামবে পেঁয়াজের দাম। এমই দাবি করেছে মোদী সরকার। ক্রেতা সুরক্ষা দফতরের সচিব রোহিত কুমার সিং জানিয়েছেন, চলতি মাস থেকেই নাকি দেশে পেঁয়াজের দাম ৫৭ টাকা কেজি প্রতিতে নেমে আসবে । আর জানুয়ারি মাসে সেটি ৪০ টাকা কেজি প্রতির নীচে বিক্রি হবে।

পেঁয়াজের দাম কমাতে মোদী সরকার গত সপ্তাহে ২০২৪-র মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তািনতে নিষেধাজ্ঞা জারি করেেছে। তার জেরে দেশে পেঁয়াজের যে ঘাটতি দেখা দিচ্ছিল সেটা চলতি মাস থেকেই কমতে শুরু করবে বলে দাবি করেছেন তিনি। সেটা যদি সত্যিই হয় তাহলে বড়দিেন কবজি ডুবিয়ে মাছ-মাংস সহ রকমারি পদ খাওয়া যাবে।
রাজধানী দিল্লি সহ দেশের একাধিক মেট্রো শহরে পেঁয়াজ ৮০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেই কলকাতায় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। কালোবাজারি চলছে অনুমান করে শহরের একাধিক বাজারে টাস্কফোর্স তল্লাশিও চালিয়েছে।
ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সচিব দাবি করেছেন ছোট ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি মার খাচ্ছেন পেঁয়াজের দাম বৃদ্ধিতে। বাংলাদেশে অধিকাংশ পেঁয়াজ রপ্তানি হয়ে যাওয়ার কারণে দেশের ক্রেতারা ভুগছেন। তাঁদের মোটা টাকা খরচ করে পেঁয়াজ কিনতে হচ্ছে। তার উপরে অসময়ে বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে তাতেও সংকট বেড়েছে। এবার ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications