পেঁয়াজের দামের ঝাঁঝে চাপ বাড়ছে কেন্দ্রের মোদী সরকারের ওপর

অগ্নিমূল্য পেঁয়াজ। আসমুদ্রহিমাচল পেঁয়াজের দাম চড়েছে। এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।

অগ্নিমূল্য পেঁয়াজ। আসমুদ্রহিমাচল পেঁয়াজের দাম চড়েছে। এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁয়াজের এই বিদ্যুৎগতিতে দাম বৃদ্ধির জন্য চাপ বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের উপরেও। দামে ঝাঁঝ গিয়ে পৌঁছেছে মোদী সরকারের কাছেও।

চাপ বাড়ছে মোদীর

চাপ বাড়ছে মোদীর

একদিকে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন প্রবল চাপের মুখে রয়েছে মোদী সরকার। মে মাস থেকে এখনও পর্যন্ত দেশের আর্থিক অবস্থার হাল ফেরাতে পারেননি তিনি। গোটা বিশ্বের নজরে এসেছে যেটা। তার উপরে সবজি বিশেষ করে পেঁয়াজের অগ্নিমূল্য আরও সমস্যা তৈরি করেছে। মধ্যবিত্তের নাভিঃশ্বাস দশা হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেঁয়াজ চাষিরাও। পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সংকট বাড়ছে সবস্তরের মানুষেরই।

পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ

মহারাষ্ট্র থেকে কলকাতা, পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা। কোথাও আবার ১৩০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যার জেরে পেঁয়াজ কেনাই বন্ধ করে দিেয়ছেন অনেকে। এতে আবার চাপ বাড়ছে বিক্রেতাদের। অন্যদিকে দামের কারণে পেঁয়াজের চাহিদা কমতে শুরু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাও।

রেস্তারাঁতেও পেঁয়াজ বন্ধ

রেস্তারাঁতেও পেঁয়াজ বন্ধ

পেঁয়াজের ছাড়া রেস্তরাঁর রান্না প্রায় অসম্ভব বললেই চলে। পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধার জন্য সমস্যা বাড়তে শুরু করেছে। অনেক রেস্তারাঁতেই হয় খাবারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। নাহলে পেঁয়াজ দেওয়া পদ কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে চতুর্দিক থেকেই সমস্যা বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এখনও পর্যন্ত মোদী সরকার কোনও পদক্ষেপ করেনি। তাতে ক্ষোভ আরও বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+