Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Bangladesh: প্রতি কেজিতে ১০ থেকে একেবারে ২০ টাকা! বাংলাদেশের বাজারে ফের খেলা ঘোরাল ভারতই, এরপরেও...

India-Bangladesh: উত্তেজনার আবহেই বাংলাদেশকে খাবার জোগান দিয়ে যাচ্ছে ভারত! গত কয়েকদিনে একেবারে টন টন পেঁয়াজ পাঠানো হয়েছে সে দেশে। নাসিক সহ একাধিক রাজ্যের পেঁয়াজ গিয়েছে। আর তা যেতেই স্বস্তি সে দেশের মানুষের। এক ধাক্কায় অনেকটাই কমেছে দাম। সে দেশের সংবাদমাধ্যমের দাবি, প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা (বাংলাদেশের মুদ্রা) করে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। তবে আলুর দাম কমে নি।।

বাংলাদেশের বাজার ইতিমধ্যে ভারতের আলু ছেয়ে গিয়েছে। এমনকি দেশি নতুন আলুও চলে এসেছে। তবে বাজারে নতুন আলু আসার পরেও কমেনি পুরনো আলুর দাম। যা যথেষ্ট কারণ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের কাছে। বাড়ছে ক্ষোভ (India-Bangladesh) । কিন্তু কেন এমন অবস্থা?

India-Bangladesh

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিছুদিন আগেই বাংলাদেশের বাজারে ভারতীয় আলু পৌঁছে গেল। এমনকি দেশি আলুও বাজারে গিয়েছে। কিন্তু এরপরেও আলুর দামে কোনও বদল হচ্ছে না। যা চিন্তার বিষয় বলছেন এক শ্রেণির বিক্রেতারা। এক অংশের অবশ্য দাবি, আলু রফতানি বন্ধ রয়েছে ভারত থেকে। যার প্রভাব পড়েছে বাংলাদেশের সমস্ত বাজারে। মঙ্গলবার সে দেশের বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর পুরনো লাল আলু ৮০ টাকা, সাদা আলু ৮০ টাকা, বগুড়ার আলু ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে (সমস্ত বাংলাদেশের মুদ্রার হিসাবে)।

যা ভারতের মুদ্রা থেকে অনেকটাই বেশি বলে দাবি। তবে কিছু অংশে শুক্রবারের তুলনায় আলুর দাম কিছুটা কমেছে বলেই দাবি সে দেশের সংবাদমাধ্যমের। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন আলু দাম প্রতি কেজিতে কমেছে ২০ টাকা। তবে সবধরনে পুরনো আলুর দাম রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গিয়েছে ১১৭১ টন পেঁয়াজ।

আর তাতে দাম অনেকটাই কমে গিয়েছে বলেই সে দেশের সংবাদমাধ্যমের কাছে মেনে নিয়েছেন বিক্রতারা। তারা জানাচ্ছেন, ভারত থেকে অনেক পেঁয়াজ আসছে তাই পেঁয়াজের দাম কমেছে। আবার আমাদের দেশি পেঁয়াজও উঠতে শুরু করেছে। ফলে দাম অনেকটাই আরও কমবে বলে আশা বিক্রতাদের।

অন্যদিকে আদা রসুনের দামেও কিছুটা প্রভাব পড়েছে বলে দাবি সংবাদমাধ্যমের। সে দেশের সংবাদমাধ্যম অনুযায়ী, দেশি রসুন ২৫০-২৬০ টাকা, চায়না রসুন ২২০-২৩০ টাকা, চায়না আদা ২০০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ দরে (বাংলাদেশের মুদ্রায়) বিক্রি হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+