TMC in Meghalaya: মমতা-অভিষেকের সফরের মধ্যেই মেঘালয় তৃণমূলে ভাঙন! বিধায়কের যোগদান বিজেপিতে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে থাকার সময়েই দলের ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিধায়ক এইচএম শাংপ্লিয়াং।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে থাকার সময়েই দলের ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিধায়ক এইচএম শাংপ্লিয়াং।
প্রসঙ্গত সোমবার দুদিনের সফরে মেঘালয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
|
৪ বিধায়কের বিজেপিতে যোগদান
বুধবার বিধায়ক এইচএম শাংপ্লিয়াং ছাড়াও ন্যাশনাল পিপলস পার্টি দুই বিধায়ক ফেরলিন সাংমা, বেনেডিক মারাক এবং নির্দল বিধায়ক স্যামু্য়েল সাংমা বিজেপিতে যোগদান করেছেন। এঁরা সবাই দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এদিন চারজনকেই দলের সদস্যপদ তুলে দেন।

আগেই দল ছাড়ার চিঠি বিধানসভার অধ্যক্ষকে
এইচএম শাংপ্লিয়াং, ফেরলিন সাংমা, বেনেডিক মারাক-এই তিন বিধায়ক গত মাসে মেঘালয় বিধানসভার অধ্যক্ষ মেডবা লিংডোকে দলত্যাগের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন। এদিন তাঁরা বিজেপিতে যোগদান করেন। মেঘালয়ে এনপিপির নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অন্যতম শরিক দল হল বিজেপি। এনপিপির সঙ্গে বিজেপির সম্পর্ক অনেকদিন ধরে খারাপ। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্য সংখ্যা ৪৮। যাঁদের মধ্যে এনপিপির সদস্য সংখ্যা ২৩। এই বছরের শুরুতে মেঘালয়ে কংগ্রেসের ৫ বিধায়কের সবাই জোট সরকারে যোগ দিয়েছিলেন। এর আগে গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ ১২ বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।
তবে এইসব বিধায়করা আগেই দলের সদস্যপদ ছেড়েছিলেন বলেও জল্পনা ছড়িয়েছিল। পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলেও জানা গিয়েছিল।

মেঘালয়ে তৃণমূলের প্রচার শুরু
সামনের বছরের শুরুতে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে। তার আগে সেখানকার সবকটি রাজনৈতিক দলই ঘর গোছাতে নেমে পড়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার শিলং যাওয়ার পরে মঙ্গলবার কার্যত প্রচার শুরু করেন সেখানে। তৃণমূল ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। তারই মধ্যে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অবহেলার অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলং-এর সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের কর্মী সম্মেলনে বলেন, তৃণমূল বাঙালিদের দল নয়। তিনি অভিযোগ করেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেঘালয়ের জনগণ এবং অব্য উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অবহেলা করছে। তিনি সেখানে আশ্বস্ত করে বলেছিলেন মেঘালয়ের ভূমিপুত্রই রাজ্য শাসন করবে। তিনি বলেন তৃণমূল রাজ্যে পরিবর্তন নিশ্চিত করবে এবং পার্বত্য রাজ্যের উন্নয়ন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ২২ নভেম্বর বনরক্ষীদের গুলিতে মারা যাওয়া পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।












Click it and Unblock the Notifications