বিমানবন্দরের বাইরে লম্বা লাইন, কলকাতায় ফেরার টিকিটের দাম আকাশ ছোঁয়া

বিমান বন্দরের বাইরে লম্বা লাইন। দেখে মনে হবে রেলস্টেশন। ভয়ে আতঙ্কে মণিপুর ছেড়ে পালাতে চাইছেন সকলে। আর এই সুযোগে পোয়া বারো বিমান কোম্পানিগুলির। লাফিয়ে লাপিয়ে বাড়ছে টিকিটের দাম।
ইম্ফল থেকে কলকাতায় আসার টিকিটের দাম শুনলে চমকে যাবেন।

যে টাকায় দেশের বাইরে পৌঁছে যাওয়া যায় সেই টাকা গুনে গুনে দিতে হচ্ছে ইম্ফল থেকে কলকাতায় আসতে। ইম্ফল তেকে কলকাতার বিমান ভাড়া পৌঁছে গিয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকায়। এক ধাক্কায় ৬ থেকে ৮গুন বেড়েছে টিকিটের দাম।

কলকাতায় ফেরার টিকিটের দাম আকাশ ছোঁয়া

গত এক সপ্তাহ ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। সেখানে বসবাসকারী বাঙালি সহ অন্যান্য একাধিক রাজ্যের মানুষ দ্রুত নিরাপদ স্থানে পৌঁছতে চাইছেন। তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কলকাতা। সেকারণে বিমানে সবার আগে সকলে কলকাতায় ফিরতে চাইছেন। ইম্ফল বিমানবন্দরের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন।

আর এই মওকায় হু হু করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে ফেলেছে বিমানসংস্থাগুলি। ইম্ফল থেকে কলকাতায় ফেরার কোনও বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। কলকাতা গামী সব বিমানের সিট ভর্তি। ইম্ফল ছোট জায়গা সেকারণে ইম্ফলে বিমানের সংখ্যা বেশি নয়। সেকারণেই আরও সংকট তৈরি হয়েছে।

কলকাতায় ফেরার টিকিটের দাম আকাশ ছোঁয়া
Photo Credit: প্রতীকী ছবি

তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইম্ফল থেকে কলকাতায় আসার বিমানের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি। সেটা হলে টিকিটের দাম হয়তো কিছুটা কমবে। সেনা নামলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি মণিপুরে। ইম্ফলে একাধিক জায়গায় এখনও অশান্তির খবর আসছে। সেকারণে আরও বেশি করে মানুষ মণিপুর ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন।

কলকাতায় ফেরার টিকিটের দাম আকাশ ছোঁয়া

এমনিতে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হলেও ভয়ে মানুষ আর থাকতে চাইছেন না সেখানে। যতদ্রুত সম্ভব মণিপুর ছাড়ার চেষ্টা করছেন। সেকারণে ইম্ফল বিমানবন্দরে লম্বা লাইন চোখে পড়েছে। যে বিমানের টিকিট পাচ্ছেন তাঁরা মোটা টাকা দাম দিয়ে সেই বিমানের টিকিট কেটে নিচ্ছেন। অনেকে আবার দাম দিতে রাজি হলেও টিকিট পাচ্ছেন না। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+