সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গি ,গ্রেফতার ১
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। অন্যদিকে , সেনা-জঙ্গি রাতভর গুলির লড়াইয়ে আদিল নামের জঙ্গিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। স্থলেই নিকেশ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। অন্যদিকে , সেনা-জঙ্গি রাতভর গুলির লড়াইয়ে আদিল নামের জঙ্গিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

এদিকে,অনেককটি সূত্রে জানা গিয়েছে আদিল নিজেই সেনার কাছে ধরা দিয়েছে। সেপিয়ানের চিতিপুরার বাসিন্দা আদিল। অন্য জঙ্গিটির নাম তারিক আহমেদ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে সে বহুদিন ধরেই হিজবুল মুদাহিদ্দিনের সক্রিয় সদস্য ছিল।
পুলিশ জানিয়েছে, সোপিয়ানের বারবুগ গ্রামে জঙ্গিরা আশ্রয় নিয়েছে এই খবর সূত্র মারফৎ পেয়েই সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা। তখনই দুপক্ষের গুলির লড়াই চলে। এর আগে অনন্তনাগে আরেকটি বিচ্ছিন্ন ঘটনার পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা।












Click it and Unblock the Notifications