হান্দওয়ারায় নিকেশ ১ জঙ্গি! এলাকায় জারি তল্লাশি অভিযান
জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার ক্রালগুন্দে এনকাউন্টার। এদিন সকালে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জঙ্গির।
জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারার ক্রালগুন্দে এনকাউন্টার। এদিন সকালে হওয়া এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক জঙ্গির। এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
একদিন আগে বুধবার কাংনুগ্রামে জঙ্গি ডেরার হদিশ পেয়েছিলব নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়েছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস।
Jammu and Kashmir: One terrorist has been gunned down by security forces in Handwara. Operation continues (visuals deferred by unspecified time) pic.twitter.com/UOPILlUn90
— ANI (@ANI) March 7, 2019












Click it and Unblock the Notifications