কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত এক সন্ত্রাসবাদী
শ্রীনগর, ১৮ ডিসেম্বর: কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হল এক সন্ত্রাসবাদীর। বৃহস্পতিবার সকালে কুপওয়ারায় এই ঘটনা ঘটে।
পেশোয়ারের সেনা স্কুলে পাক-লিবান জঙ্গিদের হামলার জেরে সতর্কতা জারি করা হয়েছে ভারতেও। এরই মধ্যে গোপন সূত্রে কুপওয়ারায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। বৃহস্পতিবার সকালে শুরু হয় অভিযান।

জঙ্গিরা সালকোট এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল। তল্লাশি চলাকালীন সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। সংঘর্ষে এক সেনাকর্মীও গুরুতর জখম হন।












Click it and Unblock the Notifications